1 Samuel 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ তালুতের কাছে কসম করলেন। পরে তালুত বাড়ি চলে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকেরা সুরক্ষিত স্থানে উঠে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ শৌলের কাছে শপথ করলেন। পরে শৌল ঘরে ফিরে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকজন ঘাঁটিতে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটী চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটীতে চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ শৌলের কাছে সেই শপথই করলেন। এর পর শৌল ঘরে ফিরে গেলেন, আর দায়ূদ তাঁর লোকজন নিয়ে তাঁর সেই দুর্গ নামে পাহাড়টায় উঠে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তালুতের কাছে সেই কসমই খেলেন। এর পর তালুত ঘরে ফিরে গেলেন, আর দাউদ তাঁর লোকজন নিয়ে তাঁর সেই কেল্লা নামে পাহাড়টায় উঠে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ শৌলের কাছে সেই প্রতিজ্ঞাই করলেন। এরপর শৌল বাড়ি ফিরে গেলেন, আর দাউদ ও তাঁর সঙ্গীরা তাঁদের গোপন আস্তানায় চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শৌলকে প্রতিশ্রুতি দিলেন| তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি শৌলের পরিবারের কাউকে হত্যা করবেন না| তারপর শৌল ফিরে গেলেন| দায়ুদ এবং তাঁর সঙ্গীরা দুর্গে চলে গেলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ শৌলের কাছে দিব্যি করলেন৷ পরে শৌল বাড়ি চলে গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা সুরক্ষিত জায়গায় উঠে গেলেন৷