1 Samuel 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হলেন; সেখান একটি গুহা ছিল; আর তালুত মলত্যাগ করার জন্য সেই গুহায় প্রবেশ করলেন; কিন্তু দাউদ ও তাঁর লোকেরা সেই গুহার শেষ প্রান্তে বসেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথিমধ্যে তিনি মেষের খোঁয়াড়ে পৌঁছে গেলেন; সেখানে একটি গুহা ছিল, ও শৌল মলমূত্র ত্যাগ করার জন্য সেটির মধ্যে প্রবেশ করলেন। দাউদ ও তাঁর লোকজন গুহার একদম ভিতরের দিকে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হইলেন; তথায় এক গুহা ছিল; আর শৌল পা ঢাকিবার জন্য তন্মধ্যে প্রবেশ করিলেন; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা সেই গুহার অন্তঃপ্রদেশে বসিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হইলেন; তথায় এক গুহা ছিল; আর শৌল প্রকৃতির ডাকে সাড়া দিবার জন্য তন্মধ্যে প্রবেশ করিলেন; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা সেই গুহার অন্তঃপ্রদেশে বসিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে যেতে যেতে তিনি এমন একটা জায়গায় আসলেন যেখানে ভেড়া রাখবার কয়েকটা খোঁয়াড় ছিল। সেই জায়গার কাছে ছিল একটা গুহা। শৌল মলত্যাগের জন্য সেই গুহায় ঢুকলেন। সেই গুহার একেবারে ভিতরের দিকে ছিলেন দায়ূদ ও তাঁর লোকেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে যেতে যেতে তিনি এমন একটা জায়গায় আসলেন যেখানে ভেড়া রাখবার কয়েকটা খোঁয়াড় ছিল। সেই জায়গার কাছে ছিল একটা গুহা। তালুত মলত্যাগের জন্য সেই গুহায় ঢুকলেন। সেই গুহার একেবারে ভিতরের দিকে ছিলেন দাউদ ও তাঁর লোকেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথে যেতে যেতে তিনি একটি ভেড়ার বাথানে উপস্থিত হলেন। সেখানে একটি গুহা ছিল। মলত্যাগ করার জন্য শৌল গুহামুখে ঢুকলেন। এদিকে দাউদ তাঁর অনুচরদের সঙ্গে সেই গুহারই ভিতরের দিকে বসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল রাস্তার ধারে একটা মেষের গোয়ালে এসে পড়লেন| কাছাকাছি একটা গুহা ছিল| শৌল হাল্কা হতে গুহাটির ভিতর গেলেন| দায়ুদ এবং তাঁর লোকরা গুহার ভিতরে অনেক দূরে লুকিয়ে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হলেন; সেখানে এক গুহা ছিল; আর শৌল পা ঢাকবার জন্য তার মধ্যে প্রবেশ করলেন; কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা সেই গুহার একদম ভেতরে বসেছিলেন৷