1 Samuel 24:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদের লোকেরা তাঁকে বললো, দেখুন, এটি সেই দিন, যে দিনের বিষয়ে মাবুদ আপনাকে বলেছেন, দেখ, আমিই তোমার দুশমনকে তোমার হাতে তুলে দেব, তখন তুমি তার প্রতি যা ভাল বুঝবে, তা-ই করবে। তাতে দাউদ উঠে গোপনে তালুতের পোশাকের অগ্রভাগ কেটে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা বলল, “সদাপ্রভু এই দিনটির বিষয়েই আপনাকে বললেন, ‘আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব, যেন তুমি তার প্রতি যা ইচ্ছা হয় তাই করতে পারো।’ ” তখন দাউদ সবার অলক্ষ্যে সেখানে ঢুকে শৌলের আলখাল্লার এক কোনা কেটে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, এ সেই দিন, যে দিনের বিষয়ে সদাপ্রভু আপনাকে বলিয়াছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে। তাহাতে দায়ূদ উঠিয়া গুপ্তরূপে শৌলের বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, এই সেই দিন, যে দিনের বিষয়ে সদাপ্রভু আপনাকে বলিয়াছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে। তাহাতে দায়ূদ উঠিয়া গুপ্তরূপে শৌলের বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের লোকেরা বলল, “সদাপ্রভু যে দিনের কথা আপনাকে বলেছিলেন আজ সেই দিন এসে গেছে। তিনি বলেছিলেন, ‘আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব আর তার প্রতি তোমার যা ভাল মনে হয় তুমি তা-ই করবে।’ ” তখন দায়ূদ উঠে চুপি চুপি শৌলের পোশাক থেকে একটা টুকরা কেটে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের লোকেরা বলল, “মাবুদ যে দিনের কথা আপনাকে বলেছিলেন আজ সেই দিন এসে গেছে। তিনি বলেছিলেন, ‘আমি তোমার শত্রুকে তোমার হাতে তুলে দেব আর তার প্রতি তোমার যা ভাল মনে হয় তুমি তা-ই করবে।’ ” তখন দাউদ উঠে চুপি চুপি তালুতের পোশাক থেকে একটা টুকরা কেটে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আজ সেই দিন এসেছে যে দিনের কথা উল্লেখ করে প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, আর তুমি তার সম্পর্কে যা ভাল বুঝবে তাই করবে। এ কথা শুনে দাউদ উঠে এসে সন্তর্পণে শৌলের পোশাকের নীচের দিকের একটু অংশ কেটে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গীরা দায়ুদকে বলল, “প্রভু আজকের দিনটার কথাই বলেছিলেন| তিনি আপনাকে বলেছিলেন, ‘আমি আপনার কাছে আপনার শত্রুকে এনে দেব| তারপর আপনি একে নিয়ে যা খুশি তাই করুন|’” দায়ুদ হামাগুড়ি দিয়ে এসে ক্রমে শৌলের বেশ কাছে এসে পড়লেন| তারপর তিনি শৌলের জামার একটা কোণ কেটে ফেললেন| শৌল দায়ুদকে দেখতে পান নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদের লোকেরা তাঁকে বলল, “দেখুন, এ সেই দিন, যে দিনের র কথা সদাপ্রভু আপনাকে বলেছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, তখন তুমি তার প্রতি যা ভালো বুঝবে, তাই করবে৷” তাতে দায়ূদ উঠে চুপিচুপি শৌলের কাপড়ের সামনের অংশ কেটে নিলেন৷