1 Samuel 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের পোশাকের একটি টুকরা কেটে নেওয়াতে দাউদের অন্তঃকরণ ধুক্‌ ধুক্‌ করতে লাগল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, শৌলের পোশাকের এক কোনা কেটে নেওয়াতে দাউদ বিবেকের দংশনে বিদ্ধ হচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে, শৌলের বস্ত্রের অঞ্চল ছেদন করাতে দায়ূদের অন্তঃকরণ ধুক্‌ ধুক্‌ করিতে লাগিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে, শৌলের বস্ত্রের অঞ্চল ছেদন করাতে দায়ূদের অন্তঃকরণ ধুক্‌ ধুক্‌ করিতে লাগিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের পোশাক থেকে একটা টুকরা কেটে নেওয়ার দরুন দায়ূদের বিবেক তাঁকে দোষী করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের পোশাক থেকে একটা টুকরা কেটে নেওয়ার দরুন দাউদের বিবেক তাঁকে দোষী করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরে এই কাজের জন্য দাউদের মনে অনুশোচনা হতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে এর জন্য দায়ূদের মন খারাপ হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে, শৌলের কাপড়ের অংশ কাটাতে দায়ূদের হৃদয় ধুকধুক করতে লাগল;