1 Samuel 24:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর লোকদের বললেন, আমার প্রভুর প্রতি, মাবুদের অভিষিক্ত ব্যক্তির প্রতি এই কাজ করতে, তাঁর বিরুদ্ধে আমার হাত তুলতে মাবুদ আমাকে অনুমতি না দিন; কেননা তিনি মাবুদের অভিষিক্ত ব্যক্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর লোকজনকে বললেন, “সদাপ্রভু না করুন! আমি যেন আমার প্রভুর—সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে এরকম কাজ না করি, বা তাঁর উপর হাত না তুলি; কারণ তিনি তো সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন লোকদিগকে কহিলেন, আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি এমন কর্ম্ম করিতে, তাঁহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিউন; কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন লোকদিগকে কহিলেন, আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি এমন কর্ম করিতে, তাঁহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিউন; কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর লোকদের বললেন, “আমার মনিবের বিরুদ্ধে, সদাপ্রভুর অভিষেক করা লোকের বিরুদ্ধে হাত তুলতে সদাপ্রভু কখনও আমাকে অনুমতি দেবেন না, কারণ তিনি তো সদাপ্রভুর অভিষেক করা লোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর লোকদের বললেন, “আমার মালিকের বিরুদ্ধে, মাবুদের অভিষেক-করা বান্দার বিরুদ্ধে হাত তুলতে মাবুদ কখনও আমাকে অনুমতি দেবেন না, কারণ তিনি তো মাবুদের অভিষেক-করা বান্দা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর অনুচরদের বললেন, প্রভু পরমেশ্বর না করুন, আমি যেন তাঁর অভিষিক্ত ব্যক্তি আমার প্রভুর কোন ক্ষতি না করি। তাঁর বিরুদ্ধাচরণ থেকে প্রভু পরমেশ্বর আমাকে নিবৃত্ত করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর সঙ্গীদের বললেন, “আমি আশা করি আমার মনিবের বিরুদ্ধে এই ধরণের কাজ প্রভু আর আমায় করতে দেবেন না| শৌল হচ্ছেন প্রভুর মনোনীত রাজা| আমি তাঁর বিরুদ্ধে কিছু করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নিজের লোকদেরকে বললেন, “আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্তের প্রতি এমন কাজ করতে, তাঁর বিরুদ্ধে আমার হাত তুলতে সদাপ্রভু আমাকে না দিন; কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত৷”