1 Samuel 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরকম কথা দ্বারা দাউদ তাঁর লোকদের নিষেধ করলেন, তালুতের বিরুদ্ধে উঠতে দিলেন না। পরে তালুত উঠে গুহা থেকে বের হয়ে তাঁর পথে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বলে দাউদ তাঁর লোকজনকে জোরালো ভাষায় ধমক দিলেন ও শৌলকে আক্রমণ করার সুযোগই তাদের দেননি। শৌলও গুহা ছেড়ে বেরিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপ কথা দ্বারা দায়ূদ আপন লোকদিগকে শাসন করিলেন, শৌলের বিরুদ্ধে উঠিতে দিলেন না। পরে শৌল উঠিয়া গুহা হইতে বাহির হইয়া আপন পথে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ কথা দ্বারা দায়ূদ আপন লোকদিগকে শাসন করিলেন, শৌলের বিরুদ্ধে উঠিতে দিলেন না। পরে শৌল উঠিয়া গুহা হইতে বাহির হইয়া আপন পথে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে দায়ূদ তাঁর লোকদের থামিয়ে দিলেন এবং শৌলকে তাদের আক্রমণ করতে দিলেন না। পরে শৌল গুহা থেকে বের হয়ে চলতে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে দাউদ তাঁর লোকদের থামিয়ে দিলেন এবং তালুতকে তাদের আক্রমণ করতে দিলেন না। পরে তালুত গুহা থেকে বের হয়ে চলতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত। এই কথা বলে দাউদ তাঁর অনুচরদের নিরস্ত করলেন, শৌলকে আক্রমণ করতে দিলেন না। শৌল গুহা থেকে বেরিয়ে নিজের পথে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা বলে দায়ুদ তাঁর সঙ্গীদের থামিয়ে দিলেন| শৌলকে আঘাত করতে তাদের নিষেধ করে দিলেন| শৌল গুহা ছেড়ে নিজ রাস্তায় চললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইরকম কথা বলে দায়ূদ নিজের লোকদেরকে শাসন করলেন, শৌলের বিরুদ্ধে যেতে দিলেন না৷ পরে শৌল উঠে গুহা থেকে বেরিয়ে গিয়ে নিজের পথে চললেন৷