1 Samuel 24:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর দাউদও উঠে গুহা থেকে বের হলেন এবং তালুতের পেছন থেকে ডেকে বললেন, হে আমার মালিক বাদশাহ্‌; আর তালুত পিছনে তাকালে দাউদ ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ গুহা থেকে বেরিয়ে এসে শৌলকে ডেকে বললেন, “হে আমার প্রভু মহারাজ!” শৌল যখন পিছনে ফিরে তাকিয়েছিলেন, দাউদ তখন মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম জানিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে দায়ূদও উঠিয়া গুহা হইতে বাহির হইলেন, এবং শৌলের পশ্চাৎ হইতে ডাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ; আর শৌল পশ্চাতে দৃষ্টি করিলে দায়ূদ ভূমিতে মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে দায়ূদও উঠিয়া গুহা হইতে বাহির হইলেন, এবং শৌলের পশ্চাৎ হইতে ডাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ; আর শৌল পশ্চাতে দৃষ্টিপাত করিলে দায়ূদ ভূমিতে মস্তক নমনপূর্বক প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দায়ূদও গুহা থেকে বের হলেন এবং জোরে শৌলকে ডেকে বললেন, “প্রভু, মহারাজ!” শৌল যখন পিছন ফিরে তাকালেন তখন দায়ূদ মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দাউদও গুহা থেকে বের হলেন এবং জোরে তালুতকে ডেকে বললেন, “প্রভু মহারাজ!” তালুত যখন পিছন ফিরে তাকালেন তখন দাউদ মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে সালাম জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে দাউদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং পিছন দিক থেকে শৌলকে ডেকে বললেন, হে রাজন, আমার প্রভু!-ডাক শুনে শৌল পিছন ফিরে তাকালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ গুহা থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে শৌলকে ডাকলেন, “হে রাজা, হে মনিব|” শৌল পেছন ফিরে তাকালেন| দায়ুদ আভূমি মাথা নোয়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে দায়ূদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং শৌলকে পিছন থেকে ডেকে বললেন, “হে আমার প্রভু মহারাজ,” আর শৌল পিছনের দিকে তাকালে দায়ূদ ভূমিতে মাথা নিচু করে প্রণাম করলেন৷