1 Samuel 24:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ তালুতকে বললেন, মানুষের এমন কথা আপনি কেন শোনেন যে, দাউদ আপনার অনিষ্ট চেষ্টা করছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি শৌলকে বললেন, “লোকে যখন আপনাকে বলে, ‘দাউদ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন আপনি তাদের কথা শোনেন কেন’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ শৌলকে কহিলেন, মানুষের এমন কথা আপনি কেন শুনেন যে, দেখুন, দায়ূদ আপনার অনিষ্ট চেষ্টা করিতেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ শৌলকে কহিলেন, মনুষ্যের এমন কথা আপনি কেন শুনেন যে, দেখুন, দায়ূদ আপনার অনিষ্ট চেষ্টা করিতেছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি শৌলকে বললেন, “যে সব লোক আপনাকে বলে দায়ূদ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনি কেন তাদের কথা শোনেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তালুতকে বললেন, “যে সব লোক আপনাকে বলে দাউদ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনি কেন তাদের কথা শোনেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর তাঁকে বললেন মহারাজ, যারা বলে, দাউদ আপনার অনিষ্ট করতে চায় তাদের কথা আপনি কেন শোনেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি শৌলকে বললেন, “লোকরা যখন বলে, ‘দায়ুদ আপনাকে হত্যা করতে চায়, তখন সে কথায় আপনি কান দেন কেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ শৌলকে বললেন, “মানুষের এমন কথা আপনি কেন শোনেন যে, ‘দেখুন, দায়ূদ আপনার ক্ষতি করার চেষ্টা করছে?’