1 Samuel 25:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েলের মৃত্যু হল এবং সমস্ত ইসরাইল একত্রিত হয়ে তাঁর জন্য শোক করলো, আর রামায় তাঁর বাড়িতে তাঁকে দাফন করা হল। পরে দাউদ পারণ মরুভূমিতে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে হয়েছে কী, শমূয়েল মারা গেলেন ও সমস্ত ইস্রায়েল একত্রিত হয়ে তাঁর জন্য শোকপ্রকাশ করল; এবং তারা তাঁকে রামায় তাঁর ঘরেই কবর দিয়েছিল। পরে দাউদ পারণ মরুভূমির দিকে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েলের মৃত্যু হইল, এবং সমস্ত ইস্রায়েল একত্র হইয়া তাঁহার জন্য শোক করিল, আর রামায় তাঁহার বাটীতে তাঁহার কবর দিল। পরে দায়ূদ উঠিয়া পারণ প্রান্তরে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েলের মৃত্যু হইল, এবং সমস্ত ইস্রায়েল একত্র হইয়া তাঁহার জন্য শোক করিল, আর রামায় তাঁহার বাটীতে তাঁহার কবর দিল। পরে দায়ূদ উঠিয়া পারণ প্রান্তরে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শমূয়েল মারা গেলেন। সমস্ত ইস্রায়েলীয়েরা এক জায়গায় জড়ো হয়ে তাঁর জন্য শোক প্রকাশ করল। তারা রামায় তাঁর নিজের বাড়ীতেই তাঁকে কবর দিল। এর পর দায়ূদ পারণ মরু-এলাকায় গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শামুয়েল ইন্তেকাল করলেন। সমস্ত বনি-ইসরাইল এক জায়গায় জমায়েত হয়ে তাঁর জন্য শোক প্রকাশ করল। তারা রামায় তাঁর নিজের বাড়ীতেই তাঁকে দাফন করল। এর পর দাউদ পারণ মরুভূমিতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময়ে শমুয়েল মারা গেলেন ইসরায়েলের সমস্ত লোক সমবেত হয়ে তাঁর জন্য শোক প্রকাশ করল, আর রামায় তাঁর নিজের বাড়ীতে তাঁকে সমাধিস্থ করল। এরপর দাউদ পারাণ প্রান্তরে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল মারা গেল| সমস্ত ইস্রায়েলবাসীরা একত্রিত হল এবং শমূয়েলের মৃত্যুর জন্য শোক প্রকাশ করল| তারা শমূয়েলকে রামায় তার বাড়িতে কবর দিল| তারপর দায়ুদ পারণ মরুভূমির দিকে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েলের মৃত্যু হল এবং সমস্ত ইস্রায়েল জড়ো হয়ে তাঁর জন্য শোক করল, আর রামায় তাঁর বাড়িতে তাঁর কবর দিল৷ পরে দায়ূদ উঠে পারণ মরু ভূমিতে চলে গেলেন৷