1 Samuel 25:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাবল উত্তরে দাউদের গোলামদের বললো, দাউদ কে? ইয়াসির পুত্র কে? এই সময়ে অনেক গোলাম তাদের মালিকের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাবল দাউদের দাসদের উত্তর দিয়েছিল, “কে এই দাউদ? কে এই যিশয়ের ছেলে? আজকাল বিস্তর দাস তাদের প্রভুদের ছেড়ে চলে যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নাবল উত্তর করিয়া দায়ূদের দাসদিগকে কহিল, দায়ূদ কে? যিশয়ের পুত্র কে? এই সময়ে অনেক দাস আপন আপন প্রভু হইতে পৃথক্‌ হইয়া বেড়াইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নাবল উত্তর করিয়া দায়ূদের দাসদিগকে কহিল, দায়ূদ কে? যিশয়ের পুত্র কে? এই সময়ে অনেক দাস আপন আপন প্রভু হইতে পৃথক হইয়া বেড়াইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে নাবল দায়ূদের লোকদের বলল, “কে এই দায়ূদ? আর যিশয়ের ছেলেই বা কে? আজকাল অনেক দাস তাদের মনিবকে ছেড়ে চলে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে নাবল দাউদের লোকদের বলল, “কে এই দাউদ? আর ইয়াসির ছেলেই বা কে? আজকাল অনেক গোলাম তাদের মালিককে ছেড়ে চলে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাবল দাউদের সঙ্গী যুবকদের বলল, কে এই দাউদ? যিশয়ের পুত্রই বা কে? আজকাল অনেক দাসই তাদের প্রভুদের ছেড়ে পালিয়ে যাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নাবল তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করল| সে বলল, “কে দায়ুদ? যিশয়ের পুত্র কে? কত ক্রীতদাস যে মনিবের কাছ থেকে আজকাল পালিয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাবল উত্তর দিয়ে দায়ূদের দাসদেরকে বলল, “দায়ূদ কে? যিশয়ের ছেলে কে? এই দিনের অনেক দাস নিজের প্রভুর থেকে আলাদা হয়ে ঘুরছে৷