1 Samuel 25:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কি আমার রুটি, পানি ও আমার ভেড়ার লোম ছাঁটাইকারীদের জন্য যেসব পশু মেরেছি, তাদের গোশ্ত নিয়ে অজ্ঞাত কোন স্থানের লোকদের দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কেন আমার মেষের পশমকর্তকদের জন্য রাখা রুটি ও জল ও মাংস নিয়ে সেইসব লোকের হাতে তুলে দেব, যাদের বিষয়ে আমি জানিই না তারা কোথা থেকে এসেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কি আপনার রুটী, জল ও আপন মেষ-লোমচ্ছেদকদের জন্য সে সকল পশু মারিয়াছি, তাহাদের মাংস লইয়া অজ্ঞাত কোথাকার লোকদিগকে দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কি আপনার রুটি, জল, ও আপন মেষ-লোমচ্ছেদকদের জন্য যে সকল পশু মারিয়াছি, তাহাদের মাংস লইয়া অজ্ঞাত কোথাকার লোকদের দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমার ভেড়ার লোম ছাঁটাই করছে তাদের জন্য আমি যে খাবার ও জল রেখেছি এবং পশু জবাই করেছি তা নিয়ে কি আমি এমন লোকদের দেব যাদের সম্বন্ধে আমার কিছুই জানা নেই?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমার ভেড়ার লোম ছাঁটাই করছে তাদের জন্য আমি যে খাবার ও পানি রেখেছি এবং পশু জবাই করেছি তা নিয়ে কি আমি এমন লোকদের দেব যাদের সম্বন্ধে আমার কিছুই জানা নেই?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কি আমার রুটি, জল এবং আমার মেষপালের লোমছেদকদের জন্য যে সব পশু মেরেছি তাদের মাংস অজানা লোকদের দিয়ে দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার কাছে রুটি আছে, জল আছে, মাংসও আছে| আমার ভৃত্যদের জন্য পশু বলি দিয়ে সেই মাংসের ব্যবস্থা করেছি| তারা আমার মেষগুলোর গা থেকে পশম কেটে নেয়| কিন্তু যাদের আমি চিনি না, তাদের কিছুতেই তা দেব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি নিজের রুটি, জল ও নিজের ভেড়ার লোম ছেদনকারীদের জন্য যে সব পশু মেরেছি, তাদের মাংস নিয়ে অজানা কোথাকার লোকদেরকে দেব?”