1 Samuel 25:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদের লোকজন মুখ ফিরিয়ে নিজেদের পথে চলে এল এবং তাঁর কাছে ফিরে এসে ঐ সমস্ত কথা তাঁকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের লোকজন মুখ ফিরিয়ে চলে গেল। তাঁর কাছে ফিরে গিয়ে তারা প্রতিটি কথা বলে শুনিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদের যুবকগণ মুখ ফিরাইয়া আপনাদের পথে চলিয়া আসিল, এবং তাঁহার নিকটে ফিরিয়া আসিয়া ঐ সমস্ত কথা তাঁহাকে বলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদের যুবকগণ মুখ ফিরাইয়া আপনাদের পথে চলিয়া আসিল, এবং তাঁহার নিকটে ফিরিয়া আসিয়া ঐ সমস্ত কথা তাঁহাকে বলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে দায়ূদের লোকেরা ফিরে গিয়ে সমস্ত কথা দায়ূদকে জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে দাউদের লোকেরা ফিরে গিয়ে সমস্ত কথা দাউদকে জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের অনুচররা সেখান থেকে ফিরে দাউদকে সব কথা জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের লোকরা ফিরে এলো| যা যা হয়েছে সব তারা দায়ুদকে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদের যুবকরা মুখ ফিরিয়ে নিজেদের পথে চলে আসল এবং তাঁর কাছে ফিরে এসে ঐ সমস্ত কথা তাঁকে বলল৷