1 Samuel 25:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ তাঁর লোকদের বললেন, তোমরা প্রত্যেকে তলোয়ার বাঁধ। তাতে তাঁরা প্রত্যেকে নিজ নিজ তলোয়ার বাঁধল এবং দাউদও তাঁর তলোয়ার বাঁধলেন। পরে দাউদের পিছনে পিছনে চার শত লোক গেল এবং দ্রব্য সামগ্রী রক্ষা করার জন্য দুই শত লোক রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁর লোকজনকে বললেন, “তোমরা প্রত্যেকে কোমরে তরোয়াল বেঁধে নাও!” তারা তেমনটিই করল, ও দাউদও নিজের তরোয়ালটি বেঁধে নিয়েছিলেন। প্রায় 400 জন দাউদের সঙ্গে গেল, আর 200 জন মালপত্র দেখাশোনা করার জন্য থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ আপন লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেক জন খড়্‌গ বাঁধ। তাহাতে তাহারা প্রত্যেকে আপন আপন খড়্‌গ বাঁধিল, এবং দায়ূদও আপন খড়্‌গ বাঁধিলেন। পরে দায়ূদের পশ্চাতে অনুমান চারি শত লোক গেল, এবং দ্রব্যসামগ্রী রক্ষার্থে দুই শত লোক রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ আপন লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেক জন খড়্‌গ বাঁধ। তাহাতে তাঁহারা প্রত্যেকে আপন আপন খড়্‌গ বাঁধিল, এবং দায়ূদও আপন খড়্‌গ বাঁধিলেন। পরে দায়ূদের পশ্চাতে চারি শত লোক গেল, এবং দ্রব্য সামগ্রী রক্ষার্থে দুই শত লোক রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর লোকদের বললেন, “তোমরা প্রত্যেকে কোমরে তলোয়ার বেঁধে নাও।” এতে তারা প্রত্যেকেই কোমরে তলোয়ার বেঁধে নিল আর দায়ূদও তা-ই করলেন। তারপর প্রায় চারশো লোক দায়ূদের সংগে গেল আর দু’শো লোক রইল মালপত্র পাহারা দেবার জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর লোকদের বললেন, “তোমরা প্রত্যেকে কোমরে তলোয়ার বেঁধে নাও।” এতে তারা প্রত্যেকেই কোমরে তলোয়ার বেঁধে নিল আর দাউদও তা-ই করলেন। তারপর প্রায় চারশো লোক দাউদের সংগে গেল আর দু’শো লোক রইল মালপত্র পাহারা দেবার জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন তাঁর অনুচরদের বললেন, তোমরা প্রত্যেকে তরবারি নিয়ে তৈরী হও। তখন প্রত্যেকে যে যার তরবারি নিয়ে তৈরী হল, দাউদ নিজেও তৈরী হলেন। তাঁর সঙ্গে প্রায় চারশো লোক অভিযানে বেরিয়ে গেল। শ’দুয়েক লোক মালপত্র পাহারা দেওয়ার জন্য সেখানেই থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব শুনে দায়ুদ বললেন, “এবার তরবারি নাও|” দায়ুদ ও তাঁর লোকরা কোমরে তরবারি এঁটে নিল| প্রায় 400 জন দায়ূদের সঙ্গে গেল| দ্রব্যসামগ্রী রক্ষার জন্যে 200 জন রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ নিজের লোকদেরকে বললেন, “তোমরা প্রত্যেক জন তলোয়ার বাঁধ৷” প্রত্যেকে নিজেদের তলোয়ার বাঁধলো এবং দায়ূদও নিজের তলোয়ার বাঁধলেন৷ পরে দায়ূদের সঙ্গে প্রায় চারশো লোক গেল এবং জিনিসপত্র রক্ষার জন্য দুশো লোক থাকলো৷