1 Samuel 25:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন আপনার কি কর্তব্য তা বিবেচনা করে বুঝুন, কেননা আমাদের মালিক ও তাঁর সমস্ত কুলের বিরুদ্ধে অমঙ্গল স্থির হয়েছে; কিন্তু তিনি এমন পাষণ্ড যে, তাঁকে কোন কথা বলতে পারা যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন ভেবে দেখুন আপনি কী করতে পারবেন, কারণ আমাদের প্রভুর ও তার সমগ্র পরিবারের উপর সর্বনাশ ঘনিয়ে এসেছে। তিনি এমনই বজ্জাত যে কেউই তাকে কিছু বলতে পারে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন আপনার কি কর্ত্তব্য, তাহা বিবেচনা করিয়া বুঝুন, কেননা আমাদের কর্ত্তার ও তাঁহার সমস্ত কুলের বিরুদ্ধে অমঙ্গল স্থির হইয়াছে; কিন্তু তিনি এমন পাষণ্ড যে, তাঁহাকে কোন কথা কহিতে পারা যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন আপনার কি কর্তব্য, তাহা বিবেচনা করিয়া বুঝুন, কেননা আমাদের কর্তার ও তাঁহার সমস্ত কুলের বিরুদ্ধে অমঙ্গল স্থির হইয়াছে; কিন্তু তিনি এমন পাষণ্ড যে, তাঁহাকে কোন কথা কহিতে পারা যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনি কি করবেন তা ভেবে দেখুন, কারণ আমাদের মনিব ও তাঁর সমস্ত লোকজনদের ভীষণ ক্ষতি করবার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমাদের মনিব এমন একজন বদ্‌মেজাজী লোক যে, তিনি কারও কথা শোনেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনি কি করবেন তা ভেবে দেখুন, কারণ আমাদের মালিক ও তাঁর সমস্ত লোকজনদের ভীষণ ক্ষতি করবার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমাদের মালিক এমন একজন বদমেজাজী লোক যে, তিনি কারও কথা শোনেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আপনার কর্তব্য কি তা বিবেচনা করে দেখুন। কারণ এখন ওরা কর্তা ও তাঁর পরিবারের সকলেরই অনিষ্ট করার সঙ্কল্প করেছে। কিন্তু কর্তা এমন উগ্রস্বভাব যে তাঁকে কোন কথাই বলা যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ভেবে দেখুন, আপনি কি করতে পারেন| নাবল এতো পাষণ্ড যে তার সঙ্গে কথা বলে তার মন পরিবর্তন করানো অসম্ভব| আমাদের মনিব আর তার সংসারে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন আপনার কি করা উচিত, সেটা বিচার করে বুঝুন, কারণ আমাদের কর্তার ও তাঁর সমস্ত বংশের ক্ষতি নিশ্চিত; কিন্তু তিনি এমন অধা র্মিক যে, তাঁকে কোন কথা বলতে পারা যায় না৷”