1 Samuel 25:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মায়োনে এক ব্যক্তি ছিল, কর্মিলে তার বিষয়-আশয় ছিল; সে খুব ধনবান ছিল; তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগী ছিল। সেই ব্যক্তি কর্মিলে তাঁর ভেড়াগুলোর লোম ছাঁটাই করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মায়োনে কোনো একজন লোক ছিল, কর্মিলে তার কিছু বিষয়সম্পত্তি ছিল ও সে খুব ধনীও ছিল। তার কাছে 1,000 ছাগল ও 3,000 মেষ ছিল, সে তখন কর্মিলে সেগুলির লোম ছাঁটছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে মায়োনে এক ব্যক্তি ছিল, কর্ম্মিলে তাহার বিষয়-আশয় ছিল; সে অতি বড় মানুষ; তাহার তিন সহস্র মেষ ও এক সহস্র ছাগী ছিল। সেই ব্যক্তি কর্ম্মিলে আপন মেষদিগের লোম ছেদন করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে মায়োনে এক ব্যক্তি ছিল, কর্মিলে তাহার বিষয়-আশয় ছিল; সে অতি ধনী লোক; তাহার তিন সহস্র মেষ ও এক সহস্র ছাগী ছিল। সেই ব্যক্তি কর্মিলে আপন মেষদের লোম ছেদন করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মায়োন গ্রামে একজন খুব ধনী লোক ছিল। তার কাজ-কারবার ছিল কর্মিল গ্রামে। তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগল ছিল। সেই সময় কর্মিলে সে তার ভেড়ার লোম ছাঁটাই করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মায়োন গ্রামে একজন খুব ধনী লোক ছিল। তার কাজ-কারবার ছিল কর্মিল গ্রামে। তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগল ছিল। সেই সময় কর্মিলে সে তার ভেড়ার লোম ছাঁটাই করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মায়োন প্রদেশে নাবল নামে কালেব বংশের এক ব্যক্তি বাস করত। তার স্ত্রীর নাম অবিগল। কারমেল অঞ্চলে ঐ ব্যক্তির অনেক বিষয়সম্পত্তি ছিল। সে ছিল খুব ধনী। তার তিন হাজার মেষ ও এক হাজার ছাগল ছিল। অবিগল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু তাঁর স্বামী ছিল অভদ্র ও ইতর প্রকৃতির লোক। নাবল তখন কারমেল অঞ্চলে তার মেষপালের লোম ছাঁটাই করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মায়োন শহরে এক মস্ত বড় ধনী বাস করত| তার 3000 মেষ আর 1000 ছাগল ছিল| সে তার মেষদের থেকে পশম ছাঁটবার জন্য কর্ম্মিলে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের মায়োনে এক লোক ছিল, কর্মিলে তার বিষয় সম্পত্তি ছিল; সে খুব বড় মানুষ; তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগী ছিল৷ সেই লোক কর্মিলে নিজের ভেড়াদের লোম কাটছিল৷