1 Samuel 25:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবীগল দাউদকে দেখামাত্র তাড়াতাড়ি গাধা থেকে নেমে দাউদের সম্মুুখে ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীগল দাউদকে দেখে চট করে গাধার পিঠ থেকে নেমে মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীগল দায়ূদকে দেখিবামাত্র তাড়াতাড়ি গর্দ্দভ হইতে নামিয়া দায়ূদের সম্মুখে উবুড় হইয়া পড়িয়া ভূমিতে প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীগল দায়ূদকে দেখিবামাত্র তাড়াতাড়ি গর্দভ হইতে নামিয়া দায়ূদের সম্মুুখে উবুড় হইয়া পড়িয়া ভূমিতে প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীগল দায়ূদকে দেখে তাড়াতাড়ি করে তাঁর গাধার পিঠ থেকে নামলেন এবং দায়ূদের সামনে মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবীগল দাউদকে দেখে তাড়াতাড়ি করে তাঁর গাধার পিঠ থেকে নামলেন এবং দাউদের সামনে মাটিতে উবুড় হয়ে তাঁকে সালাম জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদকে দেখতে পেয়ে অবিগল তাড়াতাড়ি গাধা থেকে নেমে মাটিতে উপুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক তখনই অবীগল তার কাছে এসে গেল| দায়ুদকে দেখে মাথা নীচু করে দায়ুদের পায়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীগল দায়ূদকে দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গাধা থেকে নেমে দায়ূদের সামনে উপুড় হয়ে পরে ভূমিতে প্রণাম করলেন৷