1 Samuel 25:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব হে আমার প্রভু, জীবন্ত মাবুদের কসম ও আপনার জীবিত প্রাণের কসম, মাবুদই আপনাকে রক্তপাতে লিপ্ত হতে ও তাঁর হাতে প্রতিশোধ নিতে বারণ করেছেন, কিন্তু আপনার দুশমনেরা ও যারা আমার মালিকের অনিষ্ট চেষ্টা করে, তারা নাবলের মত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন, হে আমার প্রভু, আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি ও আপনার প্রাণের দিব্যি, যেহেতু সদাপ্রভু আপনাকে রক্তপাত করা থেকে ও নিজের হাতে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রেখেছেন, তাই আপনার শত্রুদের ও যারা আমার প্রভুর ক্ষতি করতে চায়, তাদের দশা যেন নাবলের মতো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব হে আমার প্রভু, জীবন্ত সদাপ্রভুর দিব্য, ও আপনার জীবিত প্রাণের দিব্য, সদাপ্রভুই আপনাকে রক্তপাতে লিপ্ত হইতে ও আপন হস্তে প্রতিশোধ লইতে বারণ করিয়াছেন, কিন্তু আপনার শত্রুগণ ও যাহারা আমার প্রভুর অনিষ্ট চেষ্টা করে, তাহারা নাবলের তুল্য হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব হে আমার প্রভু, জীবন্ত সদাপ্রভুর দিব্য, ও আপনার জীবিত প্রাণের দিব্য, সদাপ্রভুই আপনাকে রক্তপাতে লিপ্ত হইতে ও আপন হস্তে প্রতিশোধ লইতে বারণ করিয়াছেন, কিন্তু আপনার শত্রুগণ ও যাহারা আমার প্রভুর অনিষ্ট চেষ্টা করে, তাহারা নাবলের তুল্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার প্রভু, জীবন্ত সদাপ্রভুর দিব্য ও আপনার প্রাণের দিব্য যে, আপনার শত্রুদের এবং যারা আপনার ক্ষতি করতে চায় তাদের দশা নাবলের মত হবে, কারণ সদাপ্রভু আপনাকে রক্তপাত করতে দেন নি এবং নিজের হাতে প্রতিশোধ নিতে দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে হুজুর, আল্লাহ্র কসম ও আপনার প্রাণের কসম যে, আপনার শত্রুদের এবং যারা আপনার ক্ষতি করতে চায় তাদের দশা নাবলের মত হবে, কারণ মাবুদ আপনাকে রক্তপাত করতে দেন নি এবং নিজের হাতে প্রতিশোধ নিতে দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, আপনার দিব্য, প্রভু আপনাকে রক্তপাতের অপরাধে লিপ্ত হতে এবং নিজের হাতে প্রতিশোধ নিতে নিষেধ করেছেন। প্রভুর শত্রুকুল, যারা প্রভুর অনিষ্ট কামনা করে তাদের দশা নাবলের মতই হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনাকে নিরীহ লোকদের হত্যা করতে দেন নি| জীবন্ত প্রভুর দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য, যারা আপনার শত্রু, যারা আপনার ক্ষতি করতে চায় তারা সকলেই নাবলের মতো হোক্্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব হে আমার প্রভু, জীবন্ত সদাপ্রভুর দিব্যি ও আপনার জীবিত প্রাণের দিব্যি, সদাপ্রভুই আপনাকে রক্তপাতে জড়িয়ে পড়তে ও নিজের হাতে প্রতিশোধ নিতে বারণ করেছেন, কিন্তু নিজের শত্রুরা ও যারা আমার প্রভুর ক্ষতি করার চেষ্টা করে, তারা নাবলের মত হক৷