1 Samuel 25:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আপনার বাঁদী প্রভুর জন্য এই যে উপহার এনেছে, তা আমার অনুসরণকারী যুবকদের দিতে হুকুম দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার দাসী আমার প্রভুর কাছে এই যেসব উপহার নিয়ে এসেছে, সেগুলি যেন আপনার অনুগামী লোকদের দেওয়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আপনার দাসী এই যে উপহার প্রভুর নিমিত্ত আনিয়াছে, ইহা প্রভুর পশ্চাদগামী যুবকদিগকে প্রদান করিতে আজ্ঞা হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আপনার দাসী এই যে উপহার প্রভুর নিমিত্ত আনিয়াছে, ইহা প্রভুর পশ্চাদ্‌গামী যুবকদিগকে প্রদান করিতে আজ্ঞা দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দাসী তার প্রভুর জন্য যে উপহার এনেছে তা যেন তাঁর সংগের লোকদের দেওয়া হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বাঁদী হুজুরের জন্য যে উপহার এনেছে তা যেন তাঁর সংগের লোকদের দেওয়া হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আপনার জন্য এই উপহার এনেছি| আপনি আপনার যুবকদের এসব দান করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আপনার দাসী এই যে উপহার প্রভুর জন্য এনেছি, এটা প্রভুর সঙ্গে আসা যুবকদেরকে দিতে আদেশ করুন৷