1 Samuel 25:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, আপনার বাঁদীর অপরাধ মাফ করুন, কেননা মাবুদ নিশ্চয়ই আমার মালিকের কুল স্থির করবেন; কারণ মাবুদেরই জন্য আমার প্রভু যুদ্ধ করছেন, সারা জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দয়া করে আপনার দাসীর বেয়াদবি ক্ষমা করবেন। আপনার ঈশ্বর সদাপ্রভু নিঃসন্দেহে আমার প্রভুর জন্য এক স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবেন, কারণ আপনি সদাপ্রভুর হয়ে যুদ্ধ করছেন, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মধ্যে কোনও অন্যায় খুঁজে পাওয়া যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, আপনার দাসীর অপরাধ ক্ষমা করুন, কেননা সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন; কারণ সদাপ্রভুরই জন্য আমার প্রভু যুদ্ধ করিতেছেন, যাবজ্জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আপনার দাসীর অপরাধ ক্ষমা করুন, কেননা সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন; কারণ সদাপ্রভুরই জন্য আমার প্রভু যুদ্ধ করিতেছেন, যাবজ্জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার দাসীর অন্যায় আপনি দয়া করে ক্ষমা করে দিন। সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর বংশকে স্থায়ী করবেন, কারণ তিনি সদাপ্রভুর পক্ষ হয়ে যুদ্ধ করছেন। এই পর্যন্ত আপনার মধ্যে কোন মন্দতা দেখা যায় নি আর যাবেও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার বাঁদীর অন্যায় আপনি দয়া করে মাফ করে দিন। মাবুদ নিশ্চয়ই হুজুরের বংশকে স্থায়ী করবেন, কারণ তিনি মাবুদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন। এই পর্যন্ত আপনার মধ্যে কোন খারাপী দেখা যায় নি আর যাবেও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুগ্রহ করে আপনার দাসীর অপরাধ মার্জনা করুন। প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আপনার বংশ সুপ্রতিষ্ঠিত করবেন, কারণ প্রভুর স্বপক্ষে আপনি যুদ্ধ করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যে অন্যায় করেছি তার জন্য আপনি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন| প্রভু আপনার পরিবারের সকলকে শক্তিশালী করবেন| আপনার পরিবার থেকেই আবির্ভাব হবে অনেক রাজার| প্রভু এটাই করবেন, কারণ আপনি তাঁর হয়ে যুদ্ধ করেন| যতদিন আপনি বেঁচে আছেন লোকে আপনার কোন দোষ খুঁজে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, আপনার দাসীর অপরাধ ক্ষমা করুন, কারণ সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর বংশ ধরে রাখবেন; কারণ সদাপ্রভুরই জন্য আমার প্রভু যুদ্ধ করছেন, সারাজীবন আপনার কোন ক্ষতি দেখা যাবে না৷