1 Samuel 25:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ আপনাকে তাড়না ও প্রাণনাশের চেষ্টা করলেও আপনার আল্লাহ্ মাবুদের কাছে আমার মালিকের প্রাণ জীবন-সিন্দুকে বন্ধ থাকবে, কিন্তু আপনার দুশমনদের প্রাণ তিনি ফিঙ্গার পাথর ছুঁড়বার করার মতই ছুঁড়ে ফেলে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ আপনার প্রাণহানি করার জন্য আপনার পশ্চাদ্ধাবনও করে, তবুও আমার প্রভুর প্রাণ আপনার ঈশ্বর সদাপ্রভুর দ্বারা জীবিতদের দলে সুরক্ষিত থাকবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ গুলতির থলিতে রাখা পাথরের মতো তিনি ছুঁড়ে ফেলে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য উঠিয়া আপনার তাড়না ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচ্কাতে বদ্ধ থাকিবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙ্গার জালে দিয়া নিক্ষেপ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য উঠিয়া আপনার তাড়না ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-সিন্দুকে বদ্ধ থাকিবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙ্গার জালে দিয়া নিক্ষেপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রভুকে মেরে ফেলবার জন্য লোকে তাড়া করলেও আমি জানি তাঁর প্রাণ তাঁর ঈশ্বর সদাপ্রভুর ধনভাণ্ডারে যত্নের সংগে রাখা আছে। কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিংগা দিয়ে পাথর ছুঁড়বার মত করেই ছুঁড়ে ফেলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হুজুরকে মেরে ফেলবার জন্য লোকে তাড়া করলেও আমি জানি তাঁর প্রাণ তাঁর মাবুদ আল্লাহ্র ধনভাণ্ডারে যত্নের সংগে রাখা আছে। কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিংগা দিয়ে পাথর ছুঁড়বার মত করেই ছুঁড়ে ফেলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা জীবন আপনি নিষ্কলঙ্ক থাকবেন। লোকে আপনার শত্রুতা করে প্রাণনাশের চেষ্টা করলেও কিছু করতে পারবে না, কারণ আপনার জীবন প্রভু পরমেশ্বরের কাছে নিরাপদে গচ্ছিত আছে। কিন্তু ফিঙ্গায় করে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই ভাবে প্রভু পরমেশ্বর আপনার শত্রুদের ঈবনও নিক্ষেপ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ আপনাকে হত্যা করতে আসে, প্রভু আপনার ঈশ্বরই, আপনাকে রক্ষা করবেন| আপনার শত্রুদের তিনি গুলতির ঢিলের মতো ছুঁড়ে ফেলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ উঠে আপনাকে তাড়না ও হত্যার চেষ্টা করলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচকাতে সুরক্ষিত থাকবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙ্গার জালে দিয়ে হত্যা করবেন৷