1 Samuel 25:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাবল তার ভেড়াগুলোর লোম ছাঁটাই করছে, দাউদ মরুভূমিতে থাকবার সময়ে এই কথা শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ মরুপ্রান্তরে থাকার সময় শুনতে পেয়েছিলেন যে নাবল মেষের লোম ছাঁটছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নাবল আপন মেষগণের লোম ছেদন করিতেছে, দায়ূদ প্রান্তরে এই কথা শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নাবল আপন মেষগণের লোম ছেদন করিতেছে, দায়ূদ প্রান্তরে এই কথা শুনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেই মরু-এলাকায় থাকতেই খবর পেলেন যে, নাবল তার ভেড়ার লোম ছাটাই করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেই মরুভূমিতে থাকতেই খবর পেলেন যে, নাবল তার ভেড়ার লোম ছাটাই করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ প্রান্তরে থাকা কালে সংবাদ পেলেন যে নাবল তার মেষপালের লোম ছাঁটাই করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মরুভূমিতে থাকতে থাকতেই শুনেছিলেন নাবল মেষের গা থেকে পশম ছাঁটছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নাবল নিজের ভেড়াদের লোম কাটছে, দায়ূদ মরুপ্রান্তে এই কথা শুনলেন৷