1 Samuel 25:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের গোলামেরা কর্মিলে অবীগলের কাছে গিয়ে তাকে বললো, দাউদ আপনাকে বিয়ের জন্য নিয়ে যেতে আপনার কাছ আমাদের পাঠিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দাসেরা কর্মিলে গিয়ে অবীগলকে বলল, “দাউদ তাঁর স্ত্রী করে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমাদের পাঠিয়ে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের দাসগণ কর্ম্মিলে অবীগলের নিকটে গিয়া তাহাকে কহিল, দায়ূদ আপনাকে বিবাহের জন্য লইয়া যাইতে আপনার নিকটে আমাদিগকে পাঠাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের দাসগণ কর্মিলে অবীগলের নিকটে গিয়া তাহাকে কহিল, দায়ূদ আপনাকে বিবাহের জন্য লইয়া যাইতে আপনার নিকটে আমাদিগকে পাঠাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের লোকেরা কর্মিলে অবীগলের কাছে গিয়ে বলল, “দায়ূদ আপনাকে বিয়ে করতে চান, সেইজন্য তিনি আপনার কাছে আমাদের পাঠিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের লোকেরা কর্মিলে অবীগলের কাছে গিয়ে বলল, “দাউদ আপনাকে বিয়ে করতে চান, সেইজন্য তিনি আপনার কাছে আমাদের পাঠিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের লোকজন কারমেলে অবিগলের কাছে গিয়ে বলল, দাউদ আপনাকে বিবাহ করতে চান। আপনাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের অনুচররা কর্ম্মিলে গিয়ে অবীগলকে বলল, “আপনাকে নিয়ে যাবার জন্য দায়ুদ আমাদের পাঠিয়েছেন| তিনি আপনাকে বিবাহ করতে চান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের দাসরা কর্মিলে অবীগলের কাছে গিয়ে তাকে বলল, “দায়ূদ আপনাকে বিয়ের জন্য নিয়ে যেতে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন৷”