1 Samuel 25:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে উঠে ভূমিতে উবুড় হয়ে বললো, দেখুন, আপনার এই বাঁদী আমার প্রভুর গোলামদের পা ধোয়াবার বাঁদী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, “আমি আপনার দাসী এবং আমি আপনার সেবা করার ও আমার প্রভুর দাসদের পা ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে উঠিয়া উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিল, দেখুন, আপনার এই দাসী আমার প্রভুর দাসদের পা ধোয়াইবার দাসী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে উঠিয়া উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিল, দেখুন, আপনার এই দাসী আমার প্রভুর দাসদের পা ধোয়াইবার দাসী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে অবীগল মাটিতে উবুড় হয়ে পড়ে দায়ূদের উদ্দেশে বললেন, “আমি আপনার দাসী; আপনার দাসদের সেবা করবার ও পা ধোওয়াবার জন্য আমি প্রস্তুত আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে অবীগল মাটিতে উবুড় হয়ে পড়ে দাউদের উদ্দেশে বললেন, “আমি আপনার বাঁদী; আপনার গোলামদের সেবা করবার ও পা ধোয়াবার জন্য আমি প্রস্তুত আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিগল মাটিতে উবুড় হয়ে দাউদের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, প্রভু, আপনার এই দাসী আপনার সেবার জন্য প্রস্তুত। আপনি আদেশ করলে আপনার দাসদেরও আমি পা ধোয়াতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীগল মাটিতে উপুড় হয়ে প্রণাম করে বলল, “আমি তোমাদের দাসী| তোমাদের সেবা করতে আমি প্রস্তুত| আমার মনিবের (দায়ুদের) সেবকদের পা ধুয়ে দিতে আমি প্রস্তুত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে উঠে উপুড় হয়ে ভূমিতে প্রণাম করে বলল, “দেখুন, আপনার এই দাসী আমার প্রভুর দাসদের পা ধোয়াবার দাসী৷”