1 Samuel 25:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবীগল শীঘ্র উঠে গাধার পিঠে চড়ে তার পাঁচ জন অনুচরী যুবতীকে সঙ্গে নিয়ে দাউদের দূতদের পিছনে গেল। সেখানে গিয়ে সে দাউদের স্ত্রী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীগল তাড়াতাড়ি একটি গাধার পিঠে চেপে, পাঁচজন দাসী সঙ্গে নিয়ে দাউদের পাঠানো দূতদের সঙ্গে চলে গেলেন ও তাঁর স্ত্রী হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীগল শীঘ্র উঠিয়া গর্দ্দভে চড়িয়া আপনার পাঁচ জন অনুচরী যুবতীর সহিত দায়ূদের দূতগণের পশ্চাতে গেল, গিয়া দায়ূদের স্ত্রী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীগল শীঘ্র উঠিয়া গর্দভে চড়িয়া আপনার পাঁচ জন অনুচরী যুবতীর সহিত দায়ূদের দূতগণের পশ্চাতে গেল, গিয়া দায়ূদের স্ত্রী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে অবীগল তাড়াতাড়ি প্রস্তুত হলেন এবং গাধায় চড়ে পাঁচজন দাসী নিয়ে দায়ূদের পাঠানো লোকদের সংগে গেলেন। সেখানে গেলে পর দায়ূদের সংগে তাঁর বিয়ে হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে অবীগল তাড়াতাড়ি প্রস্তুত হলেন এবং গাধায় চড়ে পাঁচজন বাঁদী নিয়ে দাউদের পাঠানো লোকদের সংগে গেলেন। সেখানে গেলে পর দাউদের সংগে তাঁর বিয়ে হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিগল তখন তাড়াতাড়ি গাধায় চড়ে পাঁচজন সহচরী সঙ্গে নিয়ে দাউদের অনুচরদের সঙ্গে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দাউদের স্ত্রীরূপে অধিষ্ঠিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীগল আর দেরী না করে দায়ুদের অনুচরদের সঙ্গে একটা গাধার পিঠে চড়ে রওনা হল| তার সঙ্গে ছিল পাঁচ দাসী| অবীগল, দায়ুদের স্ত্রী হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীগল তাড়াতাড়ি উঠে গাধায় চড়ে নিজের পাঁচজন কুমারী যুবতীদের নিয়ে দায়ূদের দূতেদের সঙ্গে গেল, গিয়ে দায়ূদের স্ত্রী হল৷