1 Samuel 25:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তালুত মীখল নামে তাঁর কন্যা দাউদের স্ত্রীকে নিয়ে গল্লীম-নিবাসী লয়িশের পুত্র পল্টিকে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌল তাঁর মেয়ে, দাউদের স্ত্রী মীখলকে গল্লীম নিবাসী লয়িশের ছেলে পল্টিয়েলের হাতে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শৌল মীখল নামে আপন কন্যা দায়ূদের স্ত্রীকে লইয়া গল্লীম-নিবাসী লয়িশের পুত্র পল্টিকে দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শৌল মীখল নামে আপন কন্যা দায়ূদের স্ত্রীকে লইয়া গল্লীম-নিবাসী লয়িশের পুত্র পল্টিকে দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে শৌল তাঁর মেয়ে, দায়ূদের স্ত্রী মীখলকে পল্টির সংগে বিয়ে দিয়েছিলেন। পল্টি ছিল গল্লীম গ্রামের লয়িশের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে তালুত তাঁর মেয়ে, দাউদের স্ত্রী মীখলকে পল্টির সংগে বিয়ে দিয়েছিলেন। পল্টি ছিল গল্লীম গ্রামের লয়িশের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে শৌল তাঁর কন্যা দাউদের স্ত্রী মিখলকে পল্টির সঙ্গে বিবাহ দিলেন। সে ছিল গল্লিম নিবাসী লায়িশের পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শৌলের কন্যা মীখলকেও বিবাহ করেছিলেন| কিন্তু শৌল দায়ুদের কাছে থেকে তার কন্যাকে সরিয়ে এনে তার সঙ্গে পল্টির বিয়ে দিলেন| পল্টির পিতার নাম লাযিশ| পল্টির বাড়ি ছিল গল্লীম শহরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শৌল মীখল নামে নিজের মেয়ে, দায়ূদের স্ত্রীকে নিয়ে গল্লীমলের লয়িশের ছেলে পলটিকে দিয়েছিলেন৷