1 Samuel 25:6 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাকে এই কথা বল, চিরজীবী হোন; আপনার কুশল, আপনার বাড়ির কুশল ও আপনার সর্বস্বের কুশল হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে গিয়ে বোলো: ‘আপনি দীর্ঘজীবী হোন! আপনি কুশলে থাকুন ও আপনার পরিবারও কুশলে থাকুক! এবং আপনার সর্বস্বের কুশল হোক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাকে এই কথা বল, চিরজীবি হউন; আপনার কুশল, আপনার বাটীর কুশল, ও আপনার সর্ব্বস্বের কুশল হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাকে এই কথা বল, চিরজীবী হউন; আপনার কুশল, আপনার বাটীর কুশল, ও আপনার সর্বস্বের কুশল হউক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার ও আপনার পরিবারের সকলের এবং আপনার সমস্ত বিষয়সম্পত্তির শ্রীবৃদ্ধি হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ নাবলের জন্য এই বার্তা দিলেন, “আশা করছি তুমি ও তোমার পরিবারের সকলে ভাল আছো| তোমাদের যা যা আছে সবই ভাল আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাকে এই কথা বল, ‘চিরজীবী হন; আপনার ভালো, আপনার বাড়ির ভালো ও আপনার সব কিছুর ভালো হোক৷