1 Samuel 25:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি আমি শুনলাম, আপনার কাছে লোম ছাঁটাইকারীরা আছে; ইতোমধ্যে আপনার ভেড়ার রাখালরা আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের অপকার করি নি; এবং যতদিন তারা কর্মিলে ছিল ততদিন তাদের কিছু হারায়ও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমি শুনতে পেয়েছি এখন নাকি মেষের লোম ছাঁটার সময়। আপনার রাখালরা যখন আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আর যতদিন তারা কর্মিলে ছিল তাদের কোনো কিছুই হারায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি আমি শুনিলাম, আপনার কাছে লোমচ্ছেদকগণ আছে; ইতিমধ্যে আপনার মেষপালকগণ আমাদের সহিত ছিল, আমরা তাহাদের অপকার করি নাই; এবং যাবৎ তাহারা কর্ম্মিলে ছিল, তাবৎ তাহাদের কিছুই হারায়ও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্প্রতি আমি শুনিলাম, আপনার কাছে লোমচ্ছেদকগণ আছে; ইতিমধ্যে আপনার মেষপালকগণ আমাদের সহিত ছিল, আমরা তাহাদের অপকার করি নাই; এবং যাবৎ তাহারা কর্মিলে ছিল, তাবৎ তাহাদের কিছুই হারায়ও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁকে বলবে যে, আমি এখন শুনতে পেলাম তাঁর ওখানে লোম ছাঁটাইয়ের কাজ চলছে। তাঁর রাখালেরা যতদিন আমাদের সংগে ছিল আমরা তাদের সংগে খারাপ ব্যবহার করি নি এবং যতদিন তারা কর্মিলে ছিল তাদের কিছুই চুরি যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁকে বলবে যে, আমি এখন শুনতে পেলাম তাঁর ওখানে লোম ছাঁটাইয়ের কাজ চলছে। তাঁর রাখালেরা যতদিন আমাদের সংগে ছিল আমরা তাদের সংগে খারাপ ব্যবহার করি নি এবং যতদিন তারা কর্র্মিলে ছিল তাদের কিছুই চুরি যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্প্রতি আমি শুনেছি যে লোমছেদকেরা আপনার কাছে কাজ করছে। আপনার মেষপালকেরা আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের কোন ক্ষতি করিনি। তারা যতদিন কারমেল অঞ্চলে ছিল ততদিন তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আপনার দাসদের জিজ্ঞাসা করলে তারাও একথা বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুনলাম, তুমি নাকি মেষের গা থেকে পশম ছেঁটে নিচ্ছ| তোমার মেষপালকরা আমাদের কাছে কিছুদিন ছিল| আমরা তাদের কোন ক্ষতি করি নি| তারা যখন কর্ম্মিলে ছিল তখন তাদের কাছ থেকে আমরা কিছুই নিইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুনতে পেলাম যে, আপনার কাছে লোমছেদনকারীরা আছে; ইতিমধ্যে আপনার মেষপালকরা আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের অপকার করি নি এবং যতদিন তারা কর্মিলে ছিল, ততদিন তাদের কিছুই হারায়ও নি৷