1 Samuel 26:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সীফীয়েরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বললো, দাউদ তো যিশীমোনের সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকিয়ে আছে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে তাঁকে বলল, “দাউদ কি যিশীমোনের সামনে অবস্থিত হখীলা পাহাড়ে লুকিয়ে নেই?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকাইয়া নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকাইয়া নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সীফের লোকেরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “যিশীমোনের কাছে হখীলা পাহাড়ে দায়ূদ লুকিয়ে আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সীফের লোকেরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বলল, “যিশীমোনের কাছে হখীলা পাহাড়ে দাউদ লুকিয়ে আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীফের লোকরা শৌলের সঙ্গে দেখা করতে গিবিয়ায় গেল| তারা শৌলকে বলল, “দায়ুদ হখীলার পাহাড়ে লুকিয়ে রয়েছে| যেশিমোনের ঠিক অপর দিকেই সেই পাহাড়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দায়ূদ কি মরুপ্রান্তের সামনের হখীলা পাহাড়ে লুকিয়ে নেই?”