1 Samuel 26:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে মাবুদের অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হাত তুলি, মাবুদ এমন না করুন; কিন্তু তাঁর মাথার কাছের বর্শা ও পানির ভাঁড় তুলে নিয়ে এসো; পরে আমরা চলে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু না করুন, আমি যেন সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির উপর হাত ওঠাই। এখন তাঁর মাথার কাছে যে বর্শা ও জলের পাত্রটি রাখা আছে, সেগুলি নিয়ে এসো, ও চলো যাওয়া যাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হস্ত বিস্তার করি, সদাপ্রভু এমন না করুন; কিন্তু উহাঁর শিয়রের নিকটস্থ বড়শা ও জলের ভাঁড় তুলিয়া লইয়া আইস; পরে আমরা চলিয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হস্ত বিস্তার করি, সদাপ্রভু এমন না করুন; কিন্তু উঁহার শিয়রের নিকটস্থ বর্শা ও জলের ভাঁড় তুলিয়া লইয়া আইস; পরে আমরা চলিয়া যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলতে সদাপ্রভু কখনও আমাকে অনুমতি দেবেন না। চল, এখন আমরা তাঁর মাথার কাছ থেকে বর্শাটা এবং জলের পাত্রটা তুলে নিয়ে ফিরে যাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদের অভিষেক-করা বান্দার উপর হাত তুলতে মাবুদ কখনও আমাকে অনুমতি দেবেন না। চল, এখন আমরা তাঁর মাথার কাছ থেকে বর্শাটা এবং পানির পাত্রটা তুলে নিয়ে ফিরে যাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু না করুন, আমি যেন তাঁর অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করি, কিন্তু ওঁর শিয়রের কাছ থেকে বর্শা এবং জলের পাত্রটি তুলে নিয়ে এস। তারপর আমরা চলে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যাই হোক্্ আমি চাই না যে প্রভু তাঁর নির্বাচিত রাজাকে আমার হাত দিয়ে হত হতে দেন| এখন শৌলের মাথার কাছে বর্শা আর জলের জায়গাটা তুলে নাও| তারপর আমরা চলে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যে সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলি, সদাপ্রভু এমন না করুক। কিন্তু তাঁর মাথার কাছ থেকে বর্শাটা এবং জলের পাত্রটা তুলে নিয়ে এস, পরে আমরা চলে যাব।”