1 Samuel 26:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ লোকদের ও নেরের পুত্র অব্‌নেরকে ডেকে বললেন, হে অব্‌নের, তুমি জবাব দেবে না? তখন অব্‌নের জবাবে বললেন, বাদশাহ্‌র কাছে চেঁচাচ্ছ তুমি কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সৈন্যদের ও নেরের ছেলে অবনেরকে ডেকে বললেন, “অবনের, আপনার কি কিছু বলার নেই?” অবনের উত্তর দিলেন, “তুমি কে যে রাজার কাছে চেঁচামেচি করছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ লোকদিগকে ও নেরের পুত্র অব্‌নেরকে ডাকিয়া কহিলেন, হে অব্‌নের, তুমি কি উত্তর দিবে না? তখন অব্‌নের উত্তর করিলেন, রাজার কাছে চেঁচাইতেছ তুমি কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ লোকদিগকে ও নেরের পুত্র অব্‌নেরকে ডাকিয়া কহিলেন, হে অব্‌নের, তুমি কি উত্তর দিবে না? তখন অব্‌নের উত্তর করিলেন, রাজার কাছে চেঁচাইতেছ তুমি কে? দায়ূদ অব্‌নেরকে কহিলেন, তুমি কি পুরুষ নহ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দায়ূদ সৈন্যদের এবং নেরের ছেলে অব্‌নেরকে ডাক দিয়ে বললেন, “অব্‌নের, আপনি কি কিছু বলবেন না?” উত্তরে অব্‌নের বলল, “কে তুমি, রাজাকে ডাকাডাকি করছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দাউদ সৈন্যদের এবং নেরের ছেলে অবনেরকে ডাক দিয়ে বললেন, “অবনের, আপনি কি কিছু বলবেন না?” জবাবে অবনের বলল, “কে তুমি, বাদশাহ্‌কে ডাকাডাকি করছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি সৈন্যদের এবং নেবের পুত্র অবনেরকে ডেকে বললেন, ভাই অবনের, শুনতে পাচ্ছ? অবনের বললেন, কে হে তুমি মহারাজের সামনে এমন চেঁচামেচি করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সৈন্যসামন্ত আর নেরের পুত্র অব্নেরের দিকে চিৎকার করে বললেন, “অব্নের জবাব দাও|” অব্নের উত্তর দিলো, “কে তুমি? কেন তুমি রাজাকে ডাকছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দায়ূদ সৈন্যদের এবং নেরের ছেলে অব্‌নেরকে ডাক দিয়ে বললেন, “অব্‌নের, তুমি কি কিছু বলবে না?” উত্তরে অব্‌নের বলল, “কে তুমি, রাজাকে ডাকাডাকি করছ?”