1 Samuel 26:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত দাউদের স্বর বুঝে বললেন, হে আমার সন্তান দাউদ, এ কি তোমার স্বর? দাউদ বললেন, হ্যাঁ, আমার মালিক মহারাজ, এটি আমারই স্বর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল দাউদের কণ্ঠস্বর চিনতে পেরে বলে উঠেছিলেন, “বাছা দাউদ, এ কি তোমার কণ্ঠস্বর?” দাউদ উত্তর দিলেন, “হ্যাঁ আমার প্রভু মহারাজ, এ আমারই কণ্ঠস্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল দায়ূদের স্বর বুঝিয়া কহিলেন, হে আমার বৎস দায়ূদ, এ কি তোমার স্বর? দায়ূদ কহিলেন, হাঁ প্রভু মহারাজ, এ আমারই স্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল দায়ূদের স্বর বুঝিয়া কহিলেন, হে আমার বৎস দায়ূদ, এ কি তোমার স্বর? দায়ূদ কহিলেন, হাঁ প্রভু মহারাজ, এ আমারই স্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল দায়ূদের গলার স্বর চিনে বললেন, “বাবা দায়ূদ, এ কি সত্যিই তোমার গলার স্বর?” দায়ূদ বললেন, “হ্যাঁ মহারাজ, এ আপনার দাসেরই গলার স্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত দাউদের গলার আওয়াজ চিনে বললেন, “বাবা দাউদ, এ কি সত্যিই তোমার গলার আওয়াজ?” দাউদ বললেন, “জ্বী মহারাজ, এ আপনার গোলামেরই গলার আওয়াজ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল দাউদের কন্ঠস্বর চিনতে পেরে বললেন, বৎস দাউদ! এ কি তোমার কন্ঠস্বর? দাউদ বললেন, হ্যাঁ মহারাজ, এ আমারই কন্ঠস্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ূদের স্বর চিনতেন| তিনি বললেন, “বৎস দায়ুদ, তুমিই কি কথা বলছ?” দায়ুদ উত্তর দিলেন, “হে প্রভু, হে রাজন, আপনি আমারই কন্ঠস্বর শুনছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল দায়ূদের গলার স্বর চিনে বললেন, “হে আমার ছেলে দায়ূদ, এ কি সত্যিই তোমার গলার স্বর?” দায়ূদ বললেন, “হ্যাঁ প্রভু মহারাজ, এ আমারই গলার স্বর।”