1 Samuel 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত উঠলেন ও সীফ মরুভূমিতে দাউদের খোঁজে ইসরাইলের তিন হাজার মনোনীত লোককে সঙ্গে নিয়ে সীফ মরুভূমিতে নেমে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শৌল তাঁর 3,000 বাছাই করা ইস্রায়েলী সৈন্য নিয়ে দাউদের খোঁজে সীফ মরুভূমিতে নেমে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল উঠিলেন ও সীফ প্রান্তরে দায়ূদের অন্বেষণার্থে ইস্রায়েলের তিন সহস্র মনোনীত লোককে সঙ্গে লইয়া সীফ প্রান্তরে নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল উঠিলেন ও সীফ প্রান্তরে দায়ূদের অন্বেষণার্থে ইস্রায়েলের তিন সহস্র মনোনীত লোককে সঙ্গে লইয়া সীফ প্রান্তরে নামিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন তিন হাজার বাছাই করা ইস্রায়েলীয় সৈন্য নিয়ে সীফের মরু-এলাকায় দায়ূদকে খুঁজতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন তিন হাজার বাছাই করা ইসরাইলীয় সৈন্য নিয়ে সীফের মরুভূমিতে দাউদকে খুঁজতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুভূমির প্রান্তে হাখিলা পাহাড়ে দাউদ লুকিয়ে আছে। শৌল তখন তিন হাজার বাছাই করা ইসরায়েলীকে সঙ্গে নিয়ে দাউদের খোঁজে সীফ প্রান্তরে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীফের মরুভূমিতে শৌল নেমে এলেন| সমস্ত ইস্রায়েল থেকে শৌল 3000 সৈন্য বেছে নিয়েছিলেন| এদের নিয়ে শৌল সীফের মরু অঞ্চলে দায়ুদকে খুঁজতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল উঠলেন ও সীফ মরুপ্রান্তে দায়ূদের খোঁজে ইস্রায়েলের তিন হাজার মনোনীত লোককে সঙ্গে নিয়ে সীফ মরুপ্রান্তে নেমে গেলেন৷