1 Samuel 26:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ থেকে দূরে এমন কোন ভূমিতে যেন আমার রক্তপাত না হয়। ইসরাইলের বাদশাহ্‌ একটি সামান্য ছার-পোকার খোঁজে বাইরে এসেছেন, যেমন কেউ পর্বতে তিতির পাখির পিছনে দৌড়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমার রক্ত যেন সদাপ্রভুর উপস্থিতি থেকে দূরে মাটিতে গিয়ে না পড়ে। ইস্রায়েলের রাজা এক মাছির খোঁজে বের হয়ে এসেছেন—যেভাবে একজন পাহাড়ে তিতির পাখি শিকারে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটী পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পর্ব্বতে তিতির পক্ষীর পিছনে দৌড়িয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন আমার রক্ত সদাপ্রভুর সাক্ষাৎ হইতে দূরে মৃত্তিকায় পতিত না হউক। ইস্রায়েলের রাজা একটি পিশুর অন্বেষণে বাহিরে আসিয়াছেন, যেমন কেহ পর্বতে তিতির পক্ষীর পিছনে দৌড়াইয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আপনার কাছে আমার এই মিনতি যে, সদাপ্রভু নেই এমন দূরের কোন জায়গায় যেন আমার রক্তপাত না হয়। লোকে পাহাড়ে যেমন করে তিতির পাখী ধরতে যায় ইস্রায়েলীয়দের রাজা তেমনি করে একটা পোকার খোঁজে বের হয়ে এসেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আপনার কাছে আমার এই মিনতি যে, মাবুদ নেই এমন দূরের কোন জায়গায় যেন আমার রক্তপাত না হয়। লোকে পাহাড়ে যেমন করে তিতির পাখী ধরতে যায় বনি-ইসরাইলদের বাদশাহ্‌ তেমনি করে একটা পোকার খোঁজে বের হয়ে এসেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার বিনতি, প্রভু পরমেশ্বরের পীঠস্থান থেকে দূরবর্তী কোন দেশে যেন আমার রক্তপাত না হয়। তিতির পাথি ধরার জন্য লোকে যেমন পাহাড়ে ছুটে বেড়ায় তেমনি একটি কীটের সন্ধানে ইসরায়েলরাজের এই অভিযান কি শোভা পায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুনুন, প্রভুর সান্নিধ্য থেকে দূরে সরিয়ে নিয়ে আমায় মরতে দেবেন না| ইস্রায়েলের রাজা একটা নীল মাছি খুঁজতে বেরিয়ে এসেছেন| যেমন কেউ পর্বতে উঠে সামান্য একটা তিতির পাখীকে তাড়া করে শিকার করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আপনার কাছে আমার এই মিনতি যে, সদাপ্রভু নেই এমন দূরের কোন জায়গায় যেন আমার রক্তপাত না হয়। লোকে পাহাড়ে যেমন করে তিতির পাখী ধরতে যায় ইস্রায়েলীয়দের রাজা তেমনি করে একটা পোকার খোঁজে বের হয়ে এসেছেন।”