1 Samuel 26:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত বললেন, আমি গুনাহ্‌ করেছি; বৎস দাউদ, ফিরে এসো; আমি আর তোমার ক্ষতি করবো না, কেননা আজ আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য হল। দেখ, আমি নির্বোধের কাজ করেছি ও বড়ই ভ্রান্ত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল বললেন, “আমি পাপ করেছি। বাছা দাউদ, তুমি ফিরে এসো। যেহেতু আজ তুমি আমার প্রাণ মূল্যবান গণ্য করেছ, তাই আমি আর কখনও তোমার ক্ষতি করার চেষ্টা করব না। নিঃসন্দেহে আমি এক মূর্খের মতো আচরণ করেছি ও যারপরনাই অন্যায় করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি; বৎস দায়ূদ, ফিরিয়া আইস; আমি তোমার হিংসা আর করিব না, কেননা অদ্য আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য ছিল। দেখ, আমি নির্ব্বোধের কর্ম্ম করিয়াছি, ও বড়ই ভ্রান্ত হইয়াছি। দায়ূদ উত্তর করিলেন, হে রাজন্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল কহিলেন, আমি পাপ করিয়াছি; বৎস দায়ূদ, ফিরিয়া আইস; আমি আর তোমাকে হিংসা করিব না, কেননা অদ্য আমার প্রাণ তোমার দৃষ্টিতে মহামূল্য ছিল। দেখ, আমি নির্বোধের কর্ম করিয়াছি, ও বড়ই ভ্রান্ত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল বললেন, “আমি পাপ করেছি। বাবা দায়ূদ, তুমি ফিরে এস। আজ তুমি আমার জীবনের কত দাম দিলে; আমি আর তোমার ক্ষতি করতে চেষ্টা করব না। সত্যিই এই মহা অন্যায় করে আমি বোকামি করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত বললেন, “আমি গুনাহ্‌ করেছি। বাবা দাউদ, তুমি ফিরে এস। আজ তুমি আমার জীবনের কত দাম দিলে; আমি আর তোমার ক্ষতি করতে চেষ্টা করব না। সত্যিই এই মহা অন্যায় করে আমি বোকামি করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শৌল বললেন, আমি পাপ করেছি। বৎস দাউদ, তুমি ফিরে এস। আমি আর তোমার অনিষ্টকরব না। তোমার দৃষ্টিতে আজ আমার জীবন মহামূল্যবান ছিল। আমি নির্বোধের মত কাজ করে বড়ই ভুল করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শৌল বললেন, “আমি পাপ করেছি| বৎস দায়ুদ, তুমি ফিরে এসো| আজ তুমি দেখালে, তোমার কাছে আমার জীবন কত প্রয়োজনীয়| আমি তোমাকে হত্যা করব না| আমি বোকার মত কাজ করেছি| কি ভুলই আমি করেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল বললেন, “আমি পাপ করেছি। বত্স দায়ূদ, তুমি ফিরে এস। কারণ আজ প্রাণ তোমার দৃষ্টিতে মূল্যবান ছিল; দেখ আমি বোকার মত কাজ করেছি।”