1 Samuel 26:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব দেখুন, আজ যেমন আমার সাক্ষাতে আপনার প্রাণ মহামূল্য হল, তেমনি মাবুদের সাক্ষাতে আমার প্রাণ মহামূল্য হোক; আর তিনি সমস্ত সঙ্কট থেকে আমাকে উদ্ধার করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে আজ আমি আপনার প্রাণ মূল্যবান গণ্য করেছি, নিশ্চিতভাবে সদাপ্রভুও যেন আমার প্রাণটি মূল্যবান গণ্য করেন ও আমাকে সব বিপদ-আপদ থেকে রক্ষা করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব দেখুন, অদ্য যেমন আমার সাক্ষাতে আপনার প্রাণ মহামূল্য হইল, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে আমার প্রাণ মহামূল্য হউক; আর তিনি সমস্ত সঙ্কট হইতে আমাকে উদ্ধার করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব দেখুন, অদ্য যেমন আমার সাক্ষাতে আপনার প্রাণ মহামূল্য হইল, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে আমার প্রাণ মহামূল্য হউক; আর তিনি সমস্ত সঙ্কট হইতে আমাকে উদ্ধার করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ আমার কাছে আপনার জীবন যেমন মহামূল্যবান হল তেমনি সদাপ্রভুর কাছেও যেন আমার জীবন মহামূল্যবান হয়। তিনি যেন সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ আমার কাছে আপনার জীবন যেমন মহামূল্যবান হল তেমনি মাবুদের কাছেও যেন আমার জীবন মহামূল্যবান হয়। তিনি যেন সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমার দৃষ্টিতে আপনার জীবন যেমন বহু মূল্যবান বিবেচিত হল তেমনি প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে আমার জীবনও বহু মূল্যবান বলে বিবেচিত হোক। সমস্ত সঙ্কট থেকে তিনি আমায় উদ্ধার করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ আপনাকে আমি দেখালাম যে, আপনার জীবন আমার কাছে কত মূল্যবান| একইভাবে প্রভুও দেখাবেন, তাঁর কাছে আমার জীবনও কত মূল্যবান| প্রভু আমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আমার কাছে আপনার জীবন যেমন মহামূল্যবান হল তেমনি সদাপ্রভুর কাছেও যেন আমার জীবন মহামূল্যবান হয়। তিনি যেন সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেন।”