1 Samuel 26:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত দাউদকে বললেন, বৎস দাউদ, তুমি ধন্য; তুমি অবশ্য মহৎ কাজ করবে, আর বিজয়ী হবে। পরে দাউদ নিজের পথে চলে গেলেন আর শৌলও স্বস্থানে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল দাউদকে বললেন, “বাছা দাউদ, তুমি আশীর্বাদপ্রাপ্ত হও; তুমি বড়ো বড়ো কাজ করবে ও বিজয়ীও হবে।” পরে দাউদ নিজের পথে চলে গেলেন, ও শৌল ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল দায়ূদকে কহিলেন, বৎস দায়ূদ, তুমি ধন্য; তুমি অবশ্য মহৎ কর্ম্ম করিবে, আর বিজয়ী হইবে। পরে দায়ূদ আপন পথে চলিয়া গেলেন, শৌলও স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল দায়ূদকে কহিলেন, বৎস দায়ূদ, তুমি ধন্য; তুমি অবশ্য মহৎ কর্ম করিবে, আর বিজয়ী হইবে। পরে দায়ূদ আপন পথে চলিয়া গেলেন, শৌলও স্বস্থানে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল দায়ূদকে বললেন, “বাবা দায়ূদ, ধন্য তুমি! তুমি অবশ্যই অনেক বড় বড় কাজ করবে আর জয়ী হবে।” এর পর দায়ূদ তাঁর পথে চলে গেলেন আর শৌলও নিজের বাড়ীতে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত দাউদকে বললেন, “বাবা দাউদ, ধন্য তুমি! তুমি অবশ্যই অনেক বড় বড় কাজ করবে আর জয়ী হবে।” এর পর দাউদ তাঁর পথে চলে গেলেন আর তালুতও নিজের বাড়ীতে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল দাউদকে বললেন, বৎস দাউদ, ধন্য তুমি, তুমি হবে কীর্তিমান, সকল কাজেই সাফল্য লাভ করবে তুমি। এরপর দাউদ তাঁর পথে চলে গেলেন। শৌলও নিজ প্রাসাদে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে বললেন, “বৎস দায়ুদ, ঈশ্বর তোমার মঙ্গল করুন| তুমি অনেক মহৎ কর্ম করবে এবং তুমি সফল হবে|” দায়ুদ নিজের পথে চলে গেলেন, আর শৌল তাঁর জায়গায় ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল দায়ূদকে বললেন, “বত্স দায়ূদ, তুমি ধন্য! তুমি অবশ্যই অনেক বড় বড় কাজ করবে আর জয়ী হবে।” এর পর দায়ূদ তাঁর পথে চলে গেলেন আর শৌলও তাঁর নিজের জায়গায় ফিরে গেলেন।