1 Samuel 26:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত যিশীমোনের সম্মুখস্থ হখীলা পাহাড়ে পথের পাশে শিবির স্থাপন করলেন। কিন্তু দাউদ মরুভূমিতে অবস্থান করছিলেন; আর তিনি দেখতে পেলেন, তালুত তাঁর পিছনে মরুভূমিতে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল যিশীমোনের সামনে অবস্থিত হখীলা পাহাড়ের উপর রাস্তার ধারে তাঁর শিবির স্থাপন করলেন, কিন্তু দাউদ মরুপ্রান্তরেই থেকে গেলেন। তিনি যখন দেখলেন শৌল সেখানেও তাঁর পিছু পিছু চলে এসেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে পথের পার্শ্বে শিবির স্থাপন করিলেন। কিন্তু দায়ূদ প্রান্তর মধ্যে অবস্থিতি করিতেছিলেন, আর তিনি দেখিতে পাইলেন, শৌল তাঁহার পশ্চাতে প্রান্তরে আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে পথের পার্শ্বে শিবির স্থাপন করিলেন। কিন্তু দায়ূদ প্রান্তরের মধ্যে অবস্থিতি করিতেছিলেন; আর তিনি দেখিতে পাইলেন, শৌল তাঁহার পশ্চাতে প্রান্তরে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশীমোনের কাছে রাস্তার পাশে হখীলা পাহাড়ের উপরে শৌল ছাউনি ফেললেন আর দায়ূদ ছিলেন মরু-এলাকায়। দায়ূদ বুঝতে পারলেন হয়তো শৌল তাঁর খোঁজে মরু-এলাকায় এসেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিশীমোনের কাছে রাস্তার পাশে হখীলা পাহাড়ের উপরে তালুত ছাউনি ফেললেন আর দাউদ ছিলেন মরুভূমিতে। দাউদ বুঝতে পারলেন হয়তো তালুত তাঁর খোঁজে মরুভূমিতে এসেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল মরুভূমির প্রান্তে পথের ধারে হাখিলা পাহাড়ে শিবির স্থাপন করলেন। দাউদ প্রান্তরে ছিলেন। তিনি বুঝলেন শৌল তাঁকে ধরবার জন্যই প্রান্তরে আসছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হখীলা পাহাড়ে শৌল তাঁবু বসালেন| যেশিমোনের রাস্তার ধারেই ছিল সেই তাঁবু| দায়ুদ মরুভূমির মধ্যে বাস করতেন| তিনি জানতে পারলেন যে শৌল সেখানেও তার পিছু নিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল মরুপ্রান্তের সামনের হখীলা পাহাড়ে পথের পাশে শিবির স্থাপন করলেন৷ কিন্তু দায়ূদ মরুপ্রান্তে ছিলেন; আর তিনি দেখতে পেলেন, শৌল তাঁর পরে মরুপ্রান্তে আসছেন৷