1 Samuel 26:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তালুতের শিবিরের কাছে গেলেন এবং দাউদ তালুতের ও তাঁর সেনাপতি নেরের পুত্র অব্নেরের শোবার জায়গা দেখে নিলেন; তালুত শকটমণ্ডলের মধ্যে শুয়ে ছিলেন এবং লোকেরা তাঁর চারদিকে ছাউনি করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ উঠে শৌল যেখানে শিবির করে বসেছিলেন, সেখানে পৌঁছে গেলেন। শৌল এবং সৈন্যদলের সেনাপতি, নেরের ছেলে অবনের যেখানে শুয়েছিলেন দাউদ সেই স্থানটি দেখেছিলেন। শৌল শিবিরের ভিতরে শুয়েছিলেন, এবং সৈন্যদল তাঁকে চারপাশে ঘিরে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ উঠিয়া শৌলের শিবির-স্থানের নিকটে গেলেন, এবং দায়ূদ, শৌলের ও তাঁহার সেনাপতি নেরের পুত্র অব্নেরের শয়ন-স্থান দেখিলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুইয়াছিলেন, এবং লোকেরা তাঁহার চারিদিকে ছাউনি করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ উঠিয়া শৌলের শিবির-স্থানের নিকটে গেলেন, এবং দায়ূদ, শৌলের ও তাঁহার সেনাপতি নেরের পুত্র অব্নেরের শয়ন-স্থান দেখিলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুইয়াছিলেন, এবং লোকেরা তাঁহার চারিদিকে ছাউনি করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল যেখানে ছাউনি ফেলেছিলেন দায়ূদ সেখানে গেলেন এবং শৌল ও তাঁর সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অব্নের যেখানে শুয়ে ছিলেন তা দেখে নিলেন। শৌল ছাউনির মধ্যে মালপত্রের মাঝখানে শুয়ে ছিলেন, আর তাঁর চারদিকে শুয়ে ছিল তাঁর সৈন্যেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত যেখানে ছাউনি ফেলেছিলেন দাউদ সেখানে গেলেন এবং তালুত ও তাঁর সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অবনের যেখানে শুয়ে ছিলেন তা দেখে নিলেন। তালুত ছাউনির মধ্যে মালপত্রের মাঝখানে শুয়ে ছিলেন, আর তাঁর চারদিকে শুয়ে ছিল তাঁর সৈন্যেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন শৌলের শিবিরের কাছে গেলেন এবং শৌল তাঁর সেনাপতি নেরের পুত্র অবনের যেখানে শুয়েছিলেন সেই স্থানটি দেখলেন। শৌল ও তাঁর শিবিরের মধ্যে শুয়েছিলেন। তাঁর শিবিরের চারিদিকে ঘিরে ছিল সৈন্যদের ছাউনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শৌলের শিবিরে উপস্থিত হলেন| তিনি দেখলেন কোথায় শৌল আর অব্নের ঘুমাচ্ছিলেন| (অব্নের, শৌলের সেনাপতি, নেরের পুত্র|) শৌল শিবিরের মাঝখানে ঘুমোচ্ছিলেন| সৈন্যরা তাঁর চারপাশে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ উঠে শৌলের শিবিরের জায়গায় গেলেন এবং দায়ূদ শৌলের ও তাঁর সেনাপতি, নেরের ছেলে অবনেরের শোয়ার-জায়গা দেখলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুয়েছিলেন এবং লোকেরা তাঁর চারিদিকে ছাউনি করে রেখেছিল৷