1 Samuel 26:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ হিট্টিয় অহীমেলক ও সরূয়ার পুত্র যোয়াবের ভাই অবীশয়কে বললেন, ঐ শিবিরে তালুতের কাছে আমার সঙ্গে কে নেমে যাবে? অবীশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তখন হিত্তীয় অহীমেলক ও সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয়কে জিজ্ঞাসা করলেন, “কে আমার সঙ্গে শিবিরে শৌলের কাছে যাবে?” “আমি আপনার সঙ্গে যাব,” অবীশয় বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ হিত্তীয় অহীমেলককে ও সরূয়ার পুত্র যোয়াবের ভ্রাতা অবীশয়কে বলিলেন, ঐ শিবিরে শৌলের নিকটে আমার সঙ্গে কে নামিয়া যাইবে? অবীশয় কহিলেন, আমি আপনার সঙ্গে যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ হিত্তীয় অহীমেলককে ও সরূয়ার পুত্র যোয়াবের ভ্রাতা অবীশয়কে বলিলেন, ঐ শিবিরে শৌলের নিকটে আমার সঙ্গে কে নামিয়া যাইবে? অবীশয় কহিলেন, আমি আপনার সঙ্গে যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন হিত্তীয় অহীমেলক ও সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয়কে বললেন, “ঐ ছাউনির মধ্যে শৌলের কাছে তোমরা কে আমার সংগে যাবে?” অবীশয় বলল, “আমি যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন হিট্টীয় অহীমেলক ও সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয়কে বললেন, “ঐ ছাউনির মধ্যে তালুতের কাছে তোমরা কে আমার সংগে যাবে?” অবীশয় বলল, “আমি যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ হিত্তীয় উপজাতির লোক অহিমেলক এবং সরুয়ার পুত্র যোয়াবের ভাই অবিশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের কাছে আমার সঙ্গে কে যেতে চাও? অবিশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ হিত্তীয় অহীমেলক আর সরূয়ার পুত্র অবীশয়ের সঙ্গে কথা বললেন| (অবীশয় যোয়াবের ভাই|) তিনি তাদের বললেন, “কে আমার সঙ্গে শৌলের শিবিরে যাবে?” অবীশয় উত্তরে বলল, “আমি তোমার সঙ্গে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ তখন হিত্তীয় অহীমেলক ও সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয়কে বললেন, “ঐ শিবিরে শৌলের কাছে তোমরা কে আমার সঙ্গে যাবে?” অবীশয় বলল, “আমি যাব।”