1 Samuel 26:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রাতের বেলায় দাউদ ও অবীশয় লোকদের কাছে আসলেন, আর দেখ, তালুত শকটমণ্ডলের মধ্যে ঘুমিয়ে আছেন, তাঁর মাথার কাছে তাঁর বর্শা ভূমিতে গাঁথা এবং চারদিকে অব্নের ও সমস্ত লোক শুয়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ও অবীশয় রাতের বেলায় সেখানে চলে গেলেন, যেখানে শৌল শিবিরের ভিতরে ঘুমিয়েছিলেন ও তাঁর বর্শাটি তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অবনের ও সৈন্যসামন্তরা তাঁকে ঘিরে সবাই শুয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাত্রিকালে দায়ূদ ও অবীশয় লোকদের নিকটে আসিলেন, আর দেখ, শৌল শকটমণ্ডলের মধ্যে নিদ্রিত আছেন, তাঁহার শিয়রের কাছে তাঁহার বড়শা ভূমিতে পোঁতা, এবং চারিদিকে অব্নের ও সমস্ত লোক শুইয়া আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাত্রিকালে দায়ূদ ও অবীশয় লোকদের নিকটে আসিলেন, আর দেখ, শৌল শকটমণ্ডলের মধ্যে নিদ্রিত আছেন, তাঁহার শিয়রের কাছে তাঁহার বর্শা ভূমিতে পোঁতা, এবং চারিদিকে অব্নের ও সমস্ত লোক শুইয়া আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলা দায়ূদ ও অবীশয় শৌলের সৈন্যদের মধ্যে গেলেন। শৌল ছাউনিতে মালপত্রের মাঝখানে ঘুমিয়ে ছিলেন। তাঁর বর্শাটা তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অব্নের ও সৈন্যেরা তাঁর চারপাশে শুয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় দাউদ ও অবীশয় তালুতের সৈন্যদের মধ্যে গেলেন। তালুত ছাউনিতে মালপত্রের মাঝখানে ঘুমিয়ে ছিলেন। তাঁর বর্শাটা তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অবনের ও সৈন্যেরা তাঁর চারপাশে শুয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রে দাউদ ও অবিশয় সৈন্য শিবিরের কাছে গেলেন। শৌল তখন শিবিরের মধ্যে ঘুমিয়েছিলেন। তাঁর বর্শাটি শিয়রের কাছে মাটিতে গাঁথা ছিল এবং অবনের ও তাঁর সৈনেরা তাঁর চারপাশে শুয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত হলে দায়ুদ ও অবীশয় শৌলের শিবিরে গেলেন| শৌল শিবিরের মাঝখানে ঘুমোচ্ছিলেন| তাঁর মাথার কাছে মাটিতে তাঁর বর্শা গাঁথা ছিল| অব্নের ও অন্যান্য সৈন্যরা শৌলের চারপাশে ঘুমাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাতের বেলা দায়ূদ ও অবীশয় শৌলের সৈন্যদের মধ্যে গেলেন। শৌল ছাউনিতে মালপত্রের মাঝখানে ঘুমিয়ে ছিলেন। তাঁর বর্শাটা তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অব্নের ও সৈন্যেরা তাঁর চারপাশে শুয়ে ছিল।