1 Samuel 26:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অবীশয় দাউদকে বললেন, আজ আল্লাহ্ তাঁর দুশমনকে আপনার হাতে তুলে দিয়েছেন; অতএব এখন আরজ করি, বর্শা দ্বারা ওঁকে এক আঘাতে ভূমির সঙ্গে গাঁথবার অনুমতি দিন, আমি ওঁকে দুই বার আঘাত করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীশয় দাউদকে বললেন, “আজ ঈশ্বর আপনার শত্রুকে আপনার হাতে সমর্পণ করে দিয়েছেন। এখন আমায় অনুমতি দিন, আমি তাঁকে বর্শার এক আঘাতে মাটিতে গেঁথে ফেলি; আমি তাঁকে দু-বার আঘাত করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবীশয় দায়ূদকে কহিলেন, অদ্য ঈশ্বর আপনার শত্রুকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন; অতএব এখন বিনয় করি, বড়শা দ্বারা উহাঁকে এক আঘাতে ভূমির সহিত গাঁথিবার অনুমতি দিউন, আমি উহাঁকে দুই বার আঘাত করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবীশয় দায়ূদকে কহিলেন, অদ্য ঈশ্বর আপনার শত্রুকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন; অতএব এখন বিনয় করি, বর্শা দ্বারা উঁহাকে এক আঘাতে ভূমির সহিত গাঁথিবার অনুমতি দিউন, আমি উঁহাকে দুই বার আঘাত করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে অবীশয় দায়ূদকে বলল, “ঈশ্বর আজ আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। অনুমতি দিন, আমার বর্শার এক ঘায়ে ওঁকে মাটিতে গেঁথে ফেলি। আমাকে দু’বার আঘাত করতে হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে অবীশয় দাউদকে বলল, “আল্লাহ্ আজ আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। অনুমতি দিন, আমার বর্শার এক ঘায়ে ওঁকে মাটিতে গেঁথে ফেলি। আমাকে দু’বার আঘাত করতে হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিশয় দাউদকে বললেন, ঈশ্বর আজ আপনার শত্রুকে আপনার হাতে সমর্পণ করেছেন। অনুমতি দিন, ওঁকে আমি বর্শার এক আঘাতে মাটির সঙ্গে গেঁথে ফেলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীশয় দায়ুদকে বলল, “আজ ঈশ্বরের দয়ায় আপনি শত্রু জয় করবেন| শৌলের বর্শা দিয়ে শৌলকে মাটিতে গেঁথে দিতে চাই| শুধু একবার আপনি এই কাজটা আমায় করতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবীশয় দায়ূদকে বলল, “আজ ঈশ্বর আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। তাই অনুরোধ করি অনুমতি দিন, আমার বর্শার এক ঘায়ে ওঁকে মাটিতে গেঁথে ফেলি। আমাকে দুই বার আঘাত করতে হবে না।”