1 Samuel 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দাউদ অবীশয়কে বললেন, ওঁকে সংহার করো না; কেননা মাবুদের অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কে হাত বাড়িয়ে নির্দোষ হতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদ অবীশয়কে বললেন, “তাঁকে মেরে ফেলো না! সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির উপর হাত উঠিয়ে কে নির্দোষ থাকতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দায়ূদ অবীশয়কে কহিলেন, উহাঁকে বিনষ্ট করিও না; কেননা সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কে হস্ত বিস্তার করিয়া নির্দ্দোষ হইতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দায়ূদ অবীশয়কে কহিলেন, উঁহাকে বিনষ্ট করিও না; কেননা সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কে হস্ত বিস্তার করিয়া নির্দোষ হইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে বললেন, “না, ওঁকে মেরে ফেলো না। সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলে কে নির্দোষ থাকতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে বললেন, “না, ওঁকে মেরে ফেলো না। মাবুদের অভিষেক-করা বান্দার উপর হাত তুলে কে নির্দোষ থাকতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার ছাড়া দুবার আমি ওঁকে আঘাত করব না। কিন্তু দাউদ তাঁকে বললেন, না, ওঁকে হত্যা করো না। কারণ প্রভু পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করে কেউ দণ্ড এড়াতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ অবীশয়কে বললেন, “শৌলকে হত্যা কোরো না| প্রভু যাকে রাজা বলে মনোনীত করেছেন তাকে কেউ যেন আঘাত না করে| আঘাত করলে সে অবশ্যই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ অবীশয়কে বললেন, “না, ওঁকে মেরে ফেলো না। সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলে কে নির্দোষ থাকতে পারে?”