1 Samuel 27:10 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ তোমরা কোথায় চড়াও হলে? আখীশ এই কথা জিজ্ঞাসা করলে দাউদ বলতেন, এহুদার দক্ষিণাঞ্চলে, কিংবা যিরহ-মেলীয়দের দক্ষিণাঞ্চলে, অথবা কেনীয়দের দক্ষিণাঞ্চলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখীশ যখন জিজ্ঞাসা করতেন, “আজ তুমি কোথায় অতর্কিত আক্রমণ শানাতে গেলে?” দাউদ তখন উত্তর দিতেন, “যিহূদার নেগেভে” অথবা “যিরহমেলীয়দের নেগেভে” বা “কেনীয়দের নেগেভে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য তোমরা কোথায় চড়াউ হইলে? আখীশ ইহা জিজ্ঞাসা করিলে দায়ূদ বলিতেন, যিহূদার দক্ষিণাঞ্চলে, কিম্বা যিরহমেলীয়দের দক্ষিণাঞ্চলে, অথবা কেনীয়দের দক্ষিণাঞ্চলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য তোমরা কোথায় চড়াউ হইলে? আখীশ ইহা জিজ্ঞাসা করিলে দায়ূদ বলিতেন, যিহূদার দক্ষিণাঞ্চলে, কিম্বা যিরহমেলীয়দের দক্ষিণাঞ্চলে, অথবা কেনীয়দের দক্ষিণাঞ্চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখিশ যখন জিজ্ঞাসা করতেন, আজ কাদের উপর তোমরা হামলা করলে? দাউদ বলতেন, যিহুদীয়া অঞ্চলে অথবা যিরহমেলিদের অঞ্চলে অথবা কেনী উপজাতিদের অঞ্চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরকম লড়াই দায়ুদ অনেকবার করেছিলেন| প্রত্যেকবারই আখীশ দায়ুদকে জিজ্ঞাসা করতেন কোথায় সে যুদ্ধ করে এত সব জিনিস এনেছে| দায়ুদ বলতেন, “আমি যুদ্ধ করেছি এবং যিহূদার দক্ষিণ অঞ্চল জিতেছি|” অথবা “আমি যুদ্ধ করে যিরহমীলের দক্ষিণ দিক জিতেছি,” অথবা বলতেন, “আমি কেনীয়দের দক্ষিণে লড়াই করে জিতেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আখীশ জিজ্ঞাসা করতেন, “আজ কোথায় লুটপাট করতে গিয়েছিলে?” উত্তরে দায়ূদ বলতেন যে, তিনি যিহূদার দক্ষিণাঞ্চলে কিম্বা যিরহমেলীয়দের দক্ষিণাঞ্চলে কিম্বা কেনীয়দের দক্ষিণাঞ্চলে গিয়েছিলেন।