1 Samuel 27:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আখীশ দাউদকে বিশ্বাস করে বলতেন, দাউদ নিজের জাতি ইসরাইলের কাছে নিজেকে নিতান্ত ঘৃণাস্পদ করেছে; অতএব সে চিরকাল আমার গোলাম হয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখীশ দাউদকে বিশ্বাস করতেন ও মনে মনে বলতেন, “সে তার নিজের জাতি ইস্রায়েলের কাছে নিজেকে আপত্তিকর করে তুলেছে, তাই সারা জীবন সে আমার দাস হয়েই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আখীশ দায়ূদকে বিশ্বাস করিয়া বলিতেন, দায়ূদ নিজ জাতি ইস্রায়েলের নিকটে আপনাকে নিতান্ত ঘৃণাস্পদ করিয়াছে; অতএব সে চিরকাল আমার দাস থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আখীশ দায়ূদকে বিশ্বাস করিয়া বলিতেন, দায়ূদ নিজ জাতি ইস্রায়েলের নিকটে আপনাকে নিতান্ত ঘৃণাস্পদ করিয়াছে; অতএব সে চিরকাল আমার দাস থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আখীশ দায়ূদকে বিশ্বাস করতেন আর ভাবতেন দায়ূদ এই সব কাজ করে তাঁর নিজের জাতি ইস্রায়েলীয়দের কাছে নিজেকে খুব ঘৃণার পাত্র করে তুলেছে আর তাতে সে চিরকাল তাঁর দাস হয়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আখীশ দাউদকে বিশ্বাস করতেন আর ভাবতেন দাউদ এই সব কাজ করে তাঁর নিজের জাতি বনি-ইসরাইলদের কাছে নিজেকে খুব ঘৃণার পাত্র করে তুলেছে আর তাতে সে চিরকাল তাঁর গোলাম হয়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখিশ দাউদকে বিশ্বাস করতেন। তিনি ভেবেছিলেন যে দাউদ তার স্বজাতি ইসরায়েলীদের কাছে নিজেকে ঘৃণাস্পদ করে তুলেছে। সে চিরকাল তাঁরই দাস হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আখীশ দায়ুদকে বিশ্বাস করতে শুরু করেছিলেন| আখীশ মনে মনে বলতেন, “নিজের লোকরাই এখন দায়ুদকে ঘৃণা করছে| ইস্রায়েলীয়রা তাকে একেবারেই দেখতে পারে না| এখন থেকে চিরদিন দায়ুদ আমার সেবা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আখীশ দায়ূদকে বিশ্বাস করতেন আর ভাবতেন দায়ূদ এই সব কাজ করে তাঁর নিজের জাতি ইস্রায়েলীয়দের কাছে নিজেকে খুব ঘৃণার পাত্র করে তুলেছে আর তাতে সে চিরকাল আমার দাস হয়ে থাকবে।