1 Samuel 27:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ ও তাঁর লোকেরা নিজ নিজ পরিবারের সঙ্গে গাতে আখীশের কাছে বাস করলেন, বিশেষত দাউদ ও তাঁর দুই স্ত্রী, অর্থাৎ যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও নাবলের বিধবা কর্মিলীয়া অবীগল সেখানে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ও তাঁর লোকজন গাতে আখীশের কাছেই থেকে গেলেন। প্রত্যেকে তাদের পরিবার সমেতই সেখানে ছিল, এবং দাউদের সঙ্গে ছিলেন তাঁর দুই স্ত্রী: যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও নাবলের বিধবা কর্মিলীয়া অবীগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ ও তাঁহার লোকেরা আপন আপন পরিবারের সহিত গাতে আখীশের নিকটে বাস করিলেন, বিশেষতঃ দায়ূদ ও তাঁহার দুই স্ত্রী, অর্থাৎ যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও নাবলের বিধবা কর্ম্মিলীয়া অবীগল তথায় বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ ও তাঁহার লোকেরা আপন আপন পরিবারের সহিত গাতে আখীশের নিকটে বাস করিলেন, বিশেষতঃ দায়ূদ ও তাঁহার দুই স্ত্রী, অর্থাৎ যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও নাবলের বিধবা কর্মিলীয়া অবীগল তথায় বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ ও তাঁর লোকেরা গাতে আখীশের কাছে বাস করতে লাগলেন। তাঁর লোকদের প্রত্যেকের সংগে ছিল তাদের পরিবার, আর দায়ূদের সংগে ছিলেন তাঁর দুই স্ত্রী, যিষ্রীয়েল গ্রামের অহীনোয়ম এবং কর্মিল গ্রামের অবীগল। অবীগল ছিলেন নাবলের বিধবা স্ত্রী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ ও তাঁর লোকেরা গাতে আখীশের কাছে বাস করতে লাগলেন। তাঁর লোকদের প্রত্যেকের সংগে ছিল তাদের পরিবার, আর দাউদের সংগে ছিলেন তাঁর দুই স্ত্রী, যিষ্রীয়েল গ্রামের অহীনোয়ম এবং কর্মিল গ্রামের অবীগল। অবীগল ছিলেন নাবলের বিধবা স্ত্রী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ ও তাঁর লোকজন তাদের পরিবারসহ গাতে আখিশের কাছে বাস করতে লাগলেন। দাউদের সঙ্গে তাঁর দুই স্ত্রী-জেজরিল নিবাসী অহিনোয়ম এবং কারমেল নিবাসী নাবলের বিধবা অবিগল সেখানে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সপরিবারে তাঁর যুবকদের সঙ্গে গাতের আখীশের সঙ্গে থেকে গেলেন| দায়ূদের সঙ্গে ছিল তাঁর দুই স্ত্রী| যিষ্রিয়েলের অহীনোয়ম আর কর্ম্মিলীয় অবীগল| অবীগল নাবলের বিধবা পত্নী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ ও তাঁর লোকেরা গাতে আখীশের কাছে বাস করতে লাগলেন। তাঁর লোকদের প্রত্যেকের সঙ্গে ছিল তাদের পরিবার, আর দায়ূদের সঙ্গে ছিলেন তাঁর দুই স্ত্রী, যিষ্রীয়েল গ্রামের অহীনোয়ম এবং কর্মিল গ্রামের অবীগল। অবীগল ছিলেন নাবলের বিধবা স্ত্রী।