1 Samuel 27:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ পালিয়ে গাতে গেছেন, এই সংবাদ তালুতের কানে আসলে তিনি আর তাঁর খোঁজ করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলকে যখন বলা হল দাউদ গাতে পালিয়ে গিয়েছেন, তখন তিনি আর তাঁর খোঁজ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ পলাইয়া গাতে গিয়াছেন, এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাঁহার অন্বেষণ করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ পলাইয়া গাতে গিয়াছেন, এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাঁহার অন্বেষণ করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল যখন জানতে পারলেন যে, দায়ূদ গাতে পালিয়ে গেছেন তখন তিনি তাঁর খোঁজ করা বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত যখন জানতে পারলেন যে, দাউদ গাতে পালিয়ে গেছেন তখন তিনি তাঁর খোঁজ করা বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ গাতে পালিয়ে গেছেন-এই সংবাদ শৌলের কাছে পৌঁছালে তিনি তাঁর খোঁজ করা ছেড়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবাই শৌলকে বলল, দায়ুদ গাৎ দেশে পালিয়ে গেছে| তাই শৌল আর দায়ুদকে খুঁজলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল যখন জানতে পারলেন যে, দায়ূদ গাতে পালিয়ে গেছেন তখন তিনি তাঁর খোঁজ করা বন্ধ করে দিলেন।