1 Samuel 27:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আখীশ সেদিন সিক্লগ নগর তাঁকে দিলেন, এই কারণ আজও সিক্লগ এহুদার বাদশাহ্দের অধিকারে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেদিন আখীশ তাঁকে সিক্লগ নগরটি দান করে দিলেন, ও সেদিন থেকেই সেটি যিহূদার রাজাদের অধিকারে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আখীশ সেই দিন সিক্লগ নগর তাঁহাকে দিলেন; এই কারণ অদ্যাপি সিক্লগ যিহূদার রাজাদের অধিকারে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আখীশ সেই দিন সিক্লগ নগর তাঁহাকে দিলেন, এই কারণ অদ্যাপি সিক্লগ যিহূদার রাজাদের অধিকারে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আখীশ সিক্লগ শহরটা দায়ূদকে দান করলেন। সেই থেকে আজও সিক্লগ যিহূদার রাজাদের অধিকারে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আখীশ সিক্লগ শহরটা দাউদকে দান করলেন। সেই থেকে আজও সিক্লগ এহুদার বাদশাহ্দের অধিকারে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখিশ সেইদিনই সিকলগ নগরটি তাঁকে দান করলেন। এইজন্য আজও সিকলগ নগর যিহুদাবংশের রাজাদের অধিকারে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন আখীশ দায়ুদকে সিক্লগ শহরে পাঠালেন| সেহেতু সিক্লগ আজ পর্যন্ত যিহূদা রাজাদের শহর হয়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আখীশ সিক্লগ শহরটা দায়ূদকে দান করলেন। সেইজন্য আজও সিক্লগ যিহূদার রাজাদের অধিকারে আছে।