1 Samuel 27:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে দাউদ ও তাঁর লোকেরা গিয়ে গশূরীয়, গির্ষীয় ও আমালেকীয়দের আক্রমণ করতেন, কেননা শূর থেকে ও মিসর পর্যন্ত সমস্ত এলাকাটায় পুরাকাল থেকে সেই জাতির লোকেরা বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে দাউদ ও তাঁর লোকজন গিয়ে গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের উপরে অতর্কিত আক্রমণ শানিয়েছিলেন। (প্রাচীনকাল থেকেই এইসব লোকজন শূর ও মিশর পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাস করত)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে দায়ূদ ও তাঁহার লোকেরা যাইয়া গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পর্য্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতিরা বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে দায়ূদ ও তাঁহার লোকেরা গিয়া গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পর্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতিরা বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ের মধ্যে তিনি তাঁর লোকদের নিয়ে গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের দেশে লুটপাট করতে গিয়েছিলেন। এই সব জাতির লোকেরা অনেক কাল আগে শূর থেকে মিসর পর্যন্ত সমস্ত এলাকাটায় বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ের মধ্যে তিনি তাঁর লোকদের নিয়ে গশূরীয়, গির্ষীয় ও আমালেকীয়দের দেশে লুটপাট করতে গিয়েছিলেন। এই সব জাতির লোকেরা অনেক কাল আগে শূর থেকে মিসর পর্যন্ত সমস্ত এলাকাটায় বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ ও তাঁর অনুচরেরা এই সময়ে গসুর, গিরসি ও তাঁর অমালেকী উপজাতিদের উপর হামলা করতেন। শূর থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে অতি প্রাচীনকাল থেকে এই উপজাতিদের বাস ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এবং তাঁর সঙ্গীরা অমালেকীয়, গশূরীয়, গির্ষীয় অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যারা সেই মিশর পর্যন্ত শূরের কাছে টেলেম অঞ্চলে বাস করত| দায়ুদের কাছে তারা পরাজিত হল| তাদের সব ধনসম্পদ দায়ুদের হাতে গেলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের মধ্যে তিনি তাঁর লোকদের নিয়ে গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের দেশে লুট পাট করতে গিয়েছিলেন। এই সব জাতির লোকেরা অনেক কাল আগে শূর থেকে মিশর পর্যন্ত সমস্ত এলাকাটায় বাস করত।