1 Samuel 27:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সেই দেশবাসীদের আঘাত করতেন, পুরুষ বা স্ত্রী কাউকেও জীবিত রাখতেন না; ভেড়া, গরু, গাধা, উট ও কাপড়-চোপড় লুট করতেন, পরে আখীশের কাছ ফিরে আসতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই দাউদ কোনো এলাকা আক্রমণ করতেন, তিনি সেখানে একটিও পুরুষ বা স্ত্রীলোককে জীবিত ছাড়তেন না, কিন্তু মেষ ও গবাদি পশু, গাধা ও উট, এবং পোশাক-পরিচ্ছদ লুট করতেন। পরে তিনি আখীশের কাছে ফিরে আসতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই দেশবাসীদিগকে আঘাত করিতেন, পুরুষ কি স্ত্রী কাহাকেও জীবিত রাখিতেন না; মেষ, গোরু, গর্দ্দভ, উষ্ট্র ও বস্ত্র লুট করিতেন, পরে আখীশের কাছে ফিরিয়া আসিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই দেশবাসীদিগকে আঘাত করিতেন, পুরুষ কি স্ত্রী কাহাকেও জীবিত রাখিতেন না; মেষ, গরু, গর্দভ, উষ্ট্র ও বস্ত্র লুণ্ঠন করিতেন, পরে আখীশের নিকটে ফিরিয়া আসিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যখন কোন এলাকা আক্রমণ করতেন তখন সেখানকার স্ত্রী-পুরুষ সবাইকে মেরে ফেলতেন এবং তাদের ভেড়া, গরু, গাধা, উট, আর কাপড়-চোপড় নিয়ে আসতেন। যখন তিনি আখীশের কাছে ফিরে আসতেন তখন আখীশ জিজ্ঞাসা করতেন, “আজ কোথায় লুটপাট করতে গিয়েছিলে?” উত্তরে দায়ূদ বলতেন যে, তিনি নেগেভে যিহূদা এলাকায় কিম্বা যিরহমেলীয়দের এলাকায় কিম্বা কেনীয়দের এলাকায় গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ যখন কোন এলাকা আক্রমণ করতেন তখন সেখানকার স্ত্রী-পুরুষ সবাইকে হত্যা করতেন এবং তাদের ভেড়া, গরু, গাধা, উট, আর কাপড়-চোপড় নিয়ে আসতেন। যখন তিনি আখীশের কাছে ফিরে আসতেন তখন আখীশ জিজ্ঞাসা করতেন, “আজ কোথায় লুটপাট করতে গিয়েছিলে?” জবাবে দাউদ বলতেন যে, তিনি নেগেভে এহুদা এলাকায় কিংবা যিরহমেলীয়দের এলাকায় কিংবা কেনীয়দের এলাকায় গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ এই দেশের অধিবাসীদের উপর হামলা করতেন এবং স্ত্রীপুরুষ নির্বিশেষে কাউকেই জীবিত রাখতেন না। গরু, ভেড়া, গাধা, উট এবং সাজপোশাক সব লুঠ করে আখিশের কাছে ফিরে আসতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ অঞ্চলের সকলকে হারিয়ে দায়ুদ তাদের মেষ, গরু, গাধা, উট, বস্ত্র সবকিছু নিয়ে আখীশের কাছে তুলে দিলেন| কিন্তু দায়ুদ এই লোকদের মধ্যে একজনকেও জীবিত রাখলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ যখন কোন এলাকা আক্রমণ করতেন তখন সেখানকার স্ত্রী-পুরুষ সবাইকে মেরে ফেলতেন এবং তাদের ভেড়া, গরু, গাধা, উট, আর কাপড়-চোপড় নিয়ে আসতেন। যখন তিনি আখীশের কাছে ফিরে আসতেন