1 Samuel 28:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার অভিপ্রায়ে নিজস্ব সৈন্যদল সংগ্রহ করলো। আর আখীশ দাউদকে বললেন, নিশ্চয় বুঝতে পারছ যে, তোমাকে ও তোমার লোকদেরকে সৈন্যদল-ভুক্ত হয়ে আমার সঙ্গে যেতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফিলিস্তিনীরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যদল একত্রিত করল। আখীশ দাউদকে বললেন, “তোমার নিশ্চয় জানা আছে যে তোমাকে তোমার দলবল সমেত আমার সৈন্যদলের সঙ্গে যোগ দিতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায়ে যুদ্ধের নিমিত্ত। আপনাদের সৈন্যদল সংগ্রহ করিল। আর আখীশ দায়ূদকে কহিলেন, নিশ্চয় জানিবে, তোমাকে ও তোমার লোকদিগকে সৈন্যদলভুক্ত হইয়া আমার সহিত যাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায়ে যুদ্ধের নিমিত্ত আপনাদের সৈন্যদল সংগ্রহ করিল। আর আখীশ দায়ূদকে কহিলেন, নিশ্চয় জানিবে, তোমাকে ও তোমার লোকদিগকে সৈন্যদলভুক্ত হইয়া আমার সহিত যাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সিক্লগে থাকবার সময় পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সৈন্য জড়ো করল। তখন আখীশ দায়ূদকে বললেন, “তুমি নিশ্চয় বুঝতে পারছ যে, তোমাকে ও তোমার লোকদের সৈন্যদলে যোগ দিয়ে আমার সংগে যেতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সিক্লগে থাকবার সময় ফিলিস্তিনীরা বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সৈন্য জমায়েত করল। তখন আখীশ দাউদকে বললেন, “তুমি নিশ্চয় বুঝতে পারছ যে, তোমাকে ও তোমার লোকদের সৈন্যদলে যোগ দিয়ে আমার সংগে যেতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করল। আখিশ দাউদকে বললেন, মনে রেখ, তোমাকেও তোমার লোকজনকে আমার সৈন্যদলভুক্ত হয়ে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে পলেষ্টীয়রা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করতে লাগল| আখীশ দায়ুদকে বললেন, “লোকদের নিয়ে তুমি আমার সঙ্গে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যাবে, বুঝতে পেরেছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের পলেষ্টীয়রা ইস্রায়েলের সঙ্গে সংগ্রাম করার উদ্দেশ্যে যুদ্ধের জন্য নিজেদের সৈন্যদল সংগ্রহ করল। আর আখীশ দায়ূদকে বললেন, “নিশ্চয় জানবে, তোমাকে ও তোমার লোকদেরকে সৈন্যদলে যুক্ত করে আমার সঙ্গে যেতে হবে।”